সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন
ইউএসএনিউজঅনলাইন.কম : সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত ২ আগস্ট নিউইয়র্কের টিব্বেটস ব্রুক পার্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, যুগ্ম আহ্বায়ক মানিক আহমেদ, সদস্য সচিব মান্না মুনতাসির, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদসহ সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, ছাত্র-যুব প্রতিনিধি এবং সর্বস্তরের সুনামগঞ্জবাসী উপস্থিত থেকে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জেলার শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি নির্ধারিত স্থানেই বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার সুযোগই সৃষ্টি করবে না; বরং এটি সুনামগঞ্জ ও হাওরাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা কার্যক্রমের বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দীর্ঘদিনের ন্যায্য দাবি, জনস্বার্থ এবং পূর্বঘোষিত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। সুনামগঞ্জবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয়টি নির্ধারিত স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন
- নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশনের নান্দনিক বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণিল উদ্বোধন
- নিউইয়র্কে সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- New York Attorney General James Urges Congress to Strengthen Oversight of Cryptocurrency Companies to Stop Scams
- Dr. Mostofa Sarwar Awarded BILS Literary Award 2026 at 4th Rockland Retreat & Book Fair in New York
- Federal Judge Blocks Just Cause Rights for NYC Uber & Lyft Drivers in Misguided, Wrong, Extreme Pro-Corporation Decision
- নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা অনুষ্ঠিত
- কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি!