Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সুপ্রিম কোর্টে বদলে গেলো নিউইয়র্কের গভর্নরের নিষেধাজ্ঞা : মহামারির সময়েও মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: November 27, 2020 | 4:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নিউইয়র্ক অঙ্গরাজ্য গভর্নরের নিষেধাজ্ঞা পাল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় গভর্নর অ্যান্ড্রু কুমো এক নির্দেশে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সকল ধর্মীয় উপাসনালয়-প্রতিষ্ঠানে সমাবেশে অংশগ্রহনকারীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেন। এ আদেশে সংক্রমণের হার অনুযায়ী ধর্মীয় সমাবেশ ১০ থেকে ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ জারি করেছিলেন।তবে এমন নির্দেশকে নিয়ন্ত্রণমূলক দাবি করে এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে একটি চার্চ ও ইহুদিদের দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। তবে রায় যায় গভর্নরের পক্ষে। এরপর এই রায় নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়, ধর্মীয় সমাবেশের ওপর কড়াকড়ি আরোপের ফলে নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। আর সেখানেই এ ধরণের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রায় দেন বিচারকরা। ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় রায় যায় ধর্মীয় গোষ্ঠীর পক্ষে। সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ নিয়োগ দেয়া বিচারপতি অ্যামি কোনি ব্যারেট এ মামলায় রক্ষণশীলদের পক্ষে অবস্থান নেন। বিচারপতি হিসেবে ব্যারেট প্রথম রায়ে রক্ষণশীলদের পক্ষেই অবস্থান স্পষ্ট করলেন। প্রধান বিচারপতি তাঁর আলাদা নির্দেশনায় বলেছেন, বিষয়টি আদালতে আসারই প্রয়োজন ছিল না। এ নিয়ে অঙ্গরাজ্য গভর্নর নতুন নির্দেশনা প্রদান করতে পারেন বা না-ও পারেন।

প্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশে বলা হয়, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অবাধ চর্চাকে নিশ্চিত করা হয়েছে। মহামারির সময়েও মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের নামে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা বহু লোকের ধর্মীয় স্বাধীনতাকে ব্যাহত করতে পারে। আদালত স্বাস্থ্য বিশেষজ্ঞ নন। কিন্তু এই মহামারির সময়েও সংবিধানকে এক পাশে সরিয়ে রাখা যায় না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV