সুসান রাইসের বিরোধিতায় রিপাবলিকানরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ পান কিনা তা দেখার বিষয়
ডেস্ক: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই আলোচনায় চলে আসে জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইসের নাম। বলা হয়, ওবামার নতুন সরকারে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী না-ও থাকতে পারেন। সেক্ষেত্রে ওই পদে সম্ভাব্যদের মধ্যে সুসান রাইসের নাম বার বারই ঘুরেফিরে আসতে থাকে। কিন্তু তার সেই রাজনৈতিক ভবিষ্যৎ তার কাছাকাছি আসার সময়েই বিরোধীদের কারণে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসে গ্রাহামসহ সিনিয়র রিপাবলিকানরা তার বিরোধিতা করেছেন। বলেছেন, সুসান রাইসকে ওই পদে বসানো হলে তারা তার বিরোধিতা করবেন। ফলে ওবামা যদি তাকে পররাষ্ট্রমন্ত্রী করেন তাহলে তার সঙ্গে রিপাবলিকানদের নিশ্চিত দ্বন্দ্বের সৃষ্টি হবে। ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাও সুসানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ পত্রিকার কলামনিস্ট ডানা মিলব্যাংক বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য সুসান রাইস যোগ্য নন। ওদিকে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও অন্য তিন মার্কিনি নিহত হন সমপ্রতি। এর মাত্র ৫ দিন পর এক টেলিভিশন শোতে দেখা যায় সুসান রাইসকে। সেদিন টেলিভিশনে তিনি যা বলেছিলেন তার সমালোচনা করছেন তার সমালোচকরা। তারা বলছেন, সুসান ওইদিন বেনগাজির হামলাকে আল কায়েদার সুসংগঠিত হামলা না বলে প্রতিবাদ থেকে সৃষ্ট বলে মন্তব্য করেন। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে তিনি মার্কিনিদের ভুল পথে পরিচালিত করেছেন। এ সব কারণে সুসান রাইসের ব্যাপক সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ পান কিনা তা দেখার বিষয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests