সুহাতা পীরসা’ব বাড়ী দরবার শরীফ আমেরিকার উদ্যোগে পীর হযরত শাহ্সূফী মাওলানা আবদুল হান্নান (রঃ) এর ৩য় বার্ষিকী ওয়াজ ও মিলাদ অনুষ্ঠিত
নূরুল আবেদীন, বাপসনিউজ : সুহাতা পীরসাব বাড়ী দরবার শরীফ আমেরিকার উদ্যোগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রখ্যাত কামেল পীড় হযরত শাহসূফী মাওলানা আবুল হান্নান (রঃ) এর ২৩ তম স্মৃতি বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সম্মানে প্রবাসে গঠিত ”সুহাতা পীরসাব বাড়ী দরবার শরীফ আমেরিকার ৩য় বার্ষিকী ওয়াজ ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের অদূরে আপস্টেটের পোকেপসিতে গত ২৭ এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক নূরুল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক মাওলানা নূরুল কাদের মুর্শেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব নূরুল বাতেন। প্রধান অতিথি ছিলেন আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আকিল খান, মাওলানা ওয়ালি উল্লাহ্। এছাড়াও নিউইয়র্ক থেকে উপস্থিত ছিলেন লেখিকা নাসরিন চৌধুরী, জসিম সরকার, লেখিকা মনিয়া মাহমুদ ও নূর উদ্দিন মাহমুদ সহ মরক্কো, পাকিস্তান, ভারত এবং সাউথ এশিয়ার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি অব পোকেপসির সভাপতি শাহজাহান খান কিরন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ্ আলম, মোঃ আলি প্রমূখ সহ শতাধিক প্রবাসী। ফুডস্ ম্যানেজমেন্টে ছিলেন খালেদা খান রোজি ও দিলরুবা আবেদিন। তবরাক ম্যানেজমেন্টে ছিলেন আসমা কাদের। আপ্যায়নে ছিলেন, মিনু ইসলাম, ভিডিও গ্রাফিতে ছিলেন জন কার্লোস। মাগরিবের নামাজ পরিচালনা ও ইমামতি করেন মাওলানা মোঃ মইনুল ইসলাম এবং এশার নামাজ পরিচালনা ও ইমামতি করেন মোঃ আপিল খান।
বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে বিশ্ব শান্তি ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শেষে সভাপতি নূরুল আবেদীন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের