সু-সন্তান হিসেবে গড়ে তোলার ১০টি পরামর্শ
হাফিজ মাছুম আহমদ দুধরচকী : আপনি কি আপনার সন্তানকে গড়ে তুলার তোলার জন্য কিছু নির্দেশনা খুঁজছেন? আপনাদের জন্য ১০ টি পরামর্শ দিচ্ছি যাতে আপনারা আপনাদের সন্তানদের সহজে গড়ে তুলতে পারেন।
১। আপনার সন্তানকে শুষ্টভাবে গড়ে তুলা অভিভাবক হিসেবে আপনার দ্বায়িত্ব ও কর্তব্য। আপনার সন্তানের কিছু নিশ্চিত বিষয়ের উপর আপনার অটল থাকতে হবে। তাদের সাথে রাগী বা চিৎকার করে কথা বলবেন না।
২। আপনি তাদের সাথে অভিবাভকের পাশাপাশি বন্ধু হয়ে থাকবেন। যখন আপনার বাচ্চা ছোট থাকবে তখন তার বন্ধু থাকবেনা। আপনাকে তখন তার বন্ধু হতে হবে। এতে আপনার সাথে তার বন্ধনটাও দৃঢ় হবে।
৩। আপনার সন্তানের প্রতি দ্বায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। একদম ছোটবেলা থেকে তার দেখাশুনা করুন। তার সামর্থকে সমর্থন করুন। তাকে আদরের সাথে,গল্প বলে খাওয়ান। তার বয়স বৃদ্ধির সাথে সাথে তাকে সামাজিক কাজে মনোযোগী করুন।
৪। তারা যখন ভুল করে তবে তাদের জানিয়ে দিন সেটা ভুল এবং তাদের শান্তভাবে কাজটা না করার উপদেশ দিন।যখন তারা ভাল কিছু করে তখন তাদের তারিফ করবেন। মাঝে মাঝে তাদের ভাল কিছু করার জন্য গিফট দিন।
৫। তার কথা শুনবেন। তাকে বিরক্তি দেখবেন না।তার শিশুসুলভ আচরণ নিয়ে উপহাস করবেন না। এতে করে সে অসহায় হয়ে পড়তে পারে।
৬। তার বয়স বাড়ার সাথে সাথে তাকে আপনার ধর্ম সম্পর্কে তথ্য জানান। নিজ ধর্মের আচার–আচরণ,নিয়ম–কানুন শিখান। বড়দের প্রতি তার কিরুপ আচরণ করতে হবে তা শিখান।
৭। আপনার সন্তানকে কখনো অন্যের সামনে লজ্জা দিবেন না। সকলের সামনে লজ্জা দেয়ার ফলে আপনার সন্তানের আত্মঃনির্ভরশীলতা কমে যাবে। তবে প্রয়োজনে তাকে লজ্জা দিবেন; কিন্তু সকলের সামনে না।
৮। তাকে সদা আপনার ভালোবাসা দেখাবেন। সে যখন আপনার কাছে আসবে তাকে ভালোবেসে বুকে টেনে নিবেন।আপনার কাছ থেকে সে যতটুকু ভালোবাসা চায় আপনি তাকে এর চেয়ে বেশী ভা্লোবাসা দেখাবেন। যাতে সে মনে করে তাকে আপনি সবকিছুর চেয়ে বেশী ভালোবাসেন।
৯। তাকে আপনার বাল্যকালের বিভিন্ন ঘটনা বলেন। আপনি বাল্যকালে বিদ্যালয়ে এবং বাসায় কি করতেন তা আদরের সাথে তাকে জানান।
১০। তার সাথে সময় ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে কথা বলবেন, খেলবেন। তার কথা শুনবেন। তাকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন।আপনার পছন্দ–অপছন্দ গুলো তাকে জানান। তার পছন্দ–অপছন্দ সম্পর্কে তার কাছে প্রশ্ন করুন।
– হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও সাংবাদিক, সাবেক ইমাম ও খতীব হযরত দরিয়া শাহ্ রহ. মাজার জামে মসজিদ কদমতলী সিলেট।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation