সূর্যালোক থেকে পাওয়া ভিটামিন ‘ডি’ দ্রুত যক্ষা সারায়
ডেস্ক: সূর্যালোক থেকে পাওয়া ভিটামিন ডি বা ভিটামিন ডি বড়ি সেবন যক্ষা রোগের জীবণুর বিরুদ্ধে অধিক কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করে। সারা বিশ্বে আজও যক্ষারোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। যক্ষা বেশিদিন স্থায়ী হলে, তা মরণঘাতি হয়ে দাঁড়ায়। বহু ক্ষেত্রে এর কোন চিকিৎসাও থাকে না। লন্ডনের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি ও অ্যান্টিবায়োটিক দুটি একই সঙ্গে প্রয়োগে যক্ষারোগে আক্রান্ত রোগীরা অনেক দ্রুত আরোগ্য পেয়েছেন। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে ফুসফুসের প্রদাহ বা অন্য সমস্যা প্রতিরোধে ভিটামিন ডি চিকিৎসা দেয়া হতো। যক্ষা রোগীদের বলা হতো সূর্যস্নান করতে। অর্থাৎ সূর্যের আলো ও তাপ থেকে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করতে। এটা পরিচিত ছিল হেলিওথেরাপি নামে। তবে যক্ষার অ্যান্টিবায়োটিক আবিষ্কার ও এর সফলতার পর চিকিৎসকরা এর ওপরই বেশি নির্ভরশীল হয়ে পড়েন। এদিকে নতুন এ গবেষণার ফলাফলে চিকিৎসকরা আবারও নড়েচড়ে বসবেন। কারণ গবেষকরা দেখেছেন, যক্ষার চিকিৎসায় যখন কোন প্রতিষেধক বা অ্যান্টিবায়োটিক ব্যর্থ হয়ে যায়, তখনও সূর্যালোক থেকে পাওয়া ভিটামিন ডি বা এর বড়ি অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। এ গবেষণায় ৯৫ জন রোগীকে অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভিটামিন ডি বড়ি সেবন করতে দেয়া হয়েছিল। দেখা গেলো, ভিটামিন ডি ও অ্যান্টিবায়োটিক দুটি একসঙ্গে প্রয়োগের ফলে দুই সপ্তাহ আগেই সুস্থ হয়ে উঠছেন আক্রান্ত ব্যক্তি। নতুন এ গবেষণা প্রাথমিক পর্যায়ের হলেও, তা আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী