Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সেন্ডওয়েভ ব্যবহার করে ঘরে বসে ফ্রিতে টাকা পাঠানোর সুযোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: August 29, 2020 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে ঘরে বসে টাকা পাঠানোর অ্যাপ সেন্ডওয়েভ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সহজে ও নিজে নিজে যে কোন সময়ে যে কোন স্থান থেকে টাকা পাঠানোর সহজ সমাধান নিয়ে আসে সেন্ডওয়েভ। এর পর সহজ ব্যবহার, নিরাপদ এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ রেইটে ফ্রিতে মানি ট্রান্সফারের সুযোগ তৈরি হওয়ায় দিন দিন এর গ্রাহকসংখ্যা বাড়ছে।
দ্রুততম সময়ে প্রবাসীদের আস্থা অর্জন করা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সেন্ডওয়েভ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে এই সার্ভিস দিচ্ছে। সেন্ডওয়েভে সহজ রেজিস্টেশনের পর একজন গ্রাহক মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে নিরাপদে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন। গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টা চালু থাকে এর সার্ভিস। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেন্ডওয়েভ অ্যাপস ডাউনলোড করে খুব সহজ অথচ নিরাপদ কয়েকটি ধাপ পেরিয়ে একজন গ্রাহক সহজেই মানি ট্রান্সফারের এই সেবাটি ব্যবহার করতে পারেন।
দেশে ব্যাংক বন্ধ থাকলেও কোন দুশ্চিন্তার কারণ নেই প্রবাসীদের। ২৪ ঘন্টা প্রিয়জনের বিকাশ একাউন্টে যখন তখন টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা। নতুন ব্যবহারকারীরা প্রমো কোড ব্যবহারের মাধ্যমে বাড়তি সুবিধাও পাচ্ছেন। ফলে গ্রাহকবান্ধব সেবাটি সুখে-দু:খে প্রবাসীদের সঙ্গে দেশে থাকা স্বজনদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
পৃথিবীজুড়ে টাকা পাঠাতে যখন ব্যয়বহুল ও চড়া কমিশন দিতে হয়, ঠিক সেই সময়ে ফ্রিতে গ্রাহকের নিজস্ব ব্যবস্থাপনায় যে কোন স্থান থেকে যে কোন সময় টাকা পাঠানোর সুযোগ তৈরি করতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ডওয়েভ। এই অর্ধ যুগে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বোস্টনভিত্তিক কোম্পানিটি সেবার হাত বাড়িয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলোতে।
দক্ষিণ এশীয় অঞ্চলে সেন্ডওয়েভের মার্কেটিং কনসালট্যান্ট রিজু মোহাম্মদ জানান, প্রবাসীদের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে সেন্ডওয়েভ সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। ফলে আমেরিকা থেকে সহজে রেজিস্ট্রেশন করে মুহুর্তেই দেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে গ্রাহককে কোথাও যেতে হয় না, নিজের অবস্থানে থেকেই স্বাচ্ছন্দে কিন্তু ফ্রিতে আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তিনি টাকা পাঠাতে পারছেন। সার্ভিসটি দিন দিন বাংলাদেশিদের কাছে আপন একটি সার্ভিসে পরিণত হচ্ছে। প্রবাসীদের বিপুল সাড়া এবং আমরাও তাদের সেবা দিতে পেরে আনন্দিত।
প্রতিষ্ঠানটির গ্রোথ ম্যানেজার অ্যালেক্স ব্যাংকস জানান, সেন্ডওয়েভ দক্ষিণ এশীয় অঞ্চলে কার্যক্রম সম্প্রসারিত করতে পেরে আনন্দিত। সেন্ডওয়েভ গ্রাহকদের সেবা, সহজ ব্যবস্থাপনা এবং লেন-দেনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। সেন্ডওয়েভের মাধ্যমে গ্রাহকরা আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তাৎক্ষণিক নিরাপদে টাকা পাঠাতে পারেন। আমরা প্রবাসী বাংলাদেশিদের বিপুল সমর্থনে আনন্দিত। সেন্ডওয়েভ আপনার ও আপনার পরিবারের সঙ্গে আছে। আপনিও সেন্ডওয়েভ অ্যাপ ব্যবহার করুন, নিরাপদে ও আনন্দে টাকা পাঠান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV