সেপ্টেম্বরে আইফোন ৬এসই উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল!
বেশ অনেক দিন ধরে আইফোন ৭ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে মাতামাতি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসতে পারে ডিভাইসটি। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। আর তা হলো আইফোন ৭ নয়; সেপ্টেম্বরে ৬এসই উন্মোচন করতে পারে অ্যাপল! ‘অ্যাফেলপেজ ডট দে ডট’ নামের এক জার্মান ওয়েবসাইট এই দাবি করছে।
অ্যাপলের সাপ্লাই-চেইনের চীনা সোর্সের বরাত দিয়ে ওই ওয়েবসাইট আরও দাবি করছে, আইফোন ৬এসই বাজারজাতকরণের জন্য এরই মধ্যে মোড়কও বানিয়ে ফেলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
সূত্রের খবরে প্রকাশ, আইফোন ৭ এর বেলায় ডিজাইন ও ফিচারে ভিন্নতা রাখতে চাইছে অ্যাপল। কিন্তু ওই ভিন্নতার জন্য আরও অনেক সময়ের প্রয়োজন, যা ২০১৭ সালের আগে কোনোভাবেই সম্ভব নয়। এই দিক থেকে আইফোন ৬এসই উন্মোচনটা সহজ প্রতিষ্ঠানটির জন্য। কারণ এটি হবে আইফোন ৬এস এর আপগ্রেড সংস্করণ।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের