Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে নর্থ আমেরিকা আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: August 3, 2012 | 5:05 PM

নিউইয়র্ক, ৩ আগস্ট : নর্থ আমেরিকা আওয়ামীলীগের সভাপতি ডঃ প্রদীপ কর ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম বাদশা এক যৌথ বিবৃতিতে জানান আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ৬৭তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে এলে তাঁকে এ যাবৎ কালের সেরা প্রাণঢালা সংবর্ধনা জানানো হবে।

জাতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান বিশেষ করে সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনাও মূল্যবোধের মুল শিকড়ের সঙ্গে সংযুক্ত করা, সার্বিক দারিদ্রের হার কমিয়ে আনা, যুগান্তকারী গণমুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করা, খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন, স্বাস্থ্যসেবা খাতে উল্লেখ্যযোগ্য সেবা মূল পদক্ষেপ গ্রহন, জাতীয় প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি উত্তীর্ন করা, রেকর্ড পরিমান রেমিটেন্স সংগ্রহের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধি করা, রেডিমেড গার্মেন্টস রপ্তানীতে বিশ্বের ২য় স্থান অধিকার করা, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছ ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি, গণ মাধ্যম, ব্যক্তি ও রাজনৈতিক মহলের মত প্রকাশের পূর্ন স্বাধীনতা বজায় রাখার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহন করা, নারীর ক্ষমতায়ন, মৌলবাদী জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স প্রদর্শন, জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীতে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণ করে বিশ্ব শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করা, সঠিক ও ফলপ্রসু পররাষ্ট্র ও ক্টুনীতির মাধ্যমে সমুদ্র বিজয় সহ আরো অনেক বিষয়ে সাফল্য অর্জন বহির্বিশ্বে বাংলাদেশকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই এই প্রাণঢালা সংবর্ধনার আয়োজন।

এই সংবর্ধনাসহ নেত্রীর নিউইয়র্কে অবস্থানকালীন সময়ে বিভিন্ন কর্মসূচী সাফল্য মন্ডিত করতে নর্থ আমেরিকা আওয়ামীলীগের ব্যাপক সাংগঠনিক কর্মতৎপরতা শুরু হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV