Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সেরা পোশাকধারী অভিনেত্রী আমেরিকান সুন্দরী গিনেথ প্যালট্রো

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: October 4, 2012 | 9:46 AM

Details

অভিনয়, গান এই দুই প্রতিভাকে এক করতে গিয়ে একজন আমেরিকান সুন্দরীর নাম ভেসে ওঠে চোখে, তার নাম গিনেথ প্যালট্রো। সম্প্রতি তিনি বিশ্বের সেরা পোশাকধারীর খেতাবটি জিতে নিয়েছেন। ‘শেক্সপিয়ার ইন লাভ’ খ্যাত এ অভিনেত্রীর গল্পটি লিখেছেন প্রাঞ্জল সেলিম

একাধারে একজন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা। গুণী এই আমেরিকান অভিনয়শিল্পী ১৯৯০ সাল থেকে স্টেজ অভিনয়ের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ারের সূচনা করেন। এরপর ঠিক এক বছরের মাথায় তিনি সিনেমাতে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জনপ্রিয়তা পাওয়া শুরু করেন। ‘সেভেন’ (১৯৯৫), ‘এমমা’ (১৯৯৬, ‘স্লাইডিং ডোর’ (১৯৯৮)’ এবং ‘এ পারফেক্ট মার্ডার’ (১৯৯৮) সিনেমাগুলোর মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তবে ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার মাধ্যমে তিনি একই সাথে বিপুল জনপ্রিয়তা পান, সেই সাথে সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডও ঝুলিতে পুরেন। শুধু তাই নয়, তিনি, একটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, দুটি স্ক্রিন অ্যাকটর গাইড অ্যাওয়ার্ড এবং লিড অ্যাকট্রেস পুরস্কারে পুরস্কৃত হন। এরপর অবশ্য ২০১১ সালে বেশ কিছু কমেডি সিরিজে অভিনয় করে জিতে নিয়েছিলেন ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাকট্রেস ইন কমেডি সিরিজ’ পুরস্কার। টেলিভিশনের ‘গ্লি’ নামের একটি ধারাবাহিকের ‘হলি হলিডে’ ভূমিকায় অভিনয় করেন তিনি।

সম্প্রতি এই বিখ্যাত অভিনেত্রীরে আরও একটি পরিচয় পাওয়া যায়। বিশ্বের সেরা পোশাকধারীর খেতাব জিতে নিয়েছেন ‘শেক্সপিয়ার ইন লাভ’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী ও গায়িকা গিনেথ প্যালট্রো। সম্প্র্রতি তাকে এই খেতাবে  ভূষিত করেছে পিপল ম্যাগাজিন। ৪২ মিলিয়ন পাঠক ও ফ্যাশন ব্লগারের মতামতের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেন ম্যাগাজিনটির সম্পাদকরা। তালিকায় সবার ওপরে ঠাঁই পায় গিনেথের নাম। ডেইলি মেইল এক খবরে এ তথ্য জানা যায়। এ ছাড়াও পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, গিনেথ প্যালট্রো পোশাক নির্বাচনে বরাবরই সাদাসিধা, আধুনিক ও রুচিশীল।  সহজ-সাধারণ ও পরিশীলিত পোশাক-পরিচ্ছদের কারণেই তাকে মূলত এ খেতাব দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজ বধূ ডাচেস অফ ক্যামব্রিজ কেট মিডলটনকে দেওয়া হয়েছে সেরা ক্লাসিক স্টাইলিস্টের খেতাবটি। অন্যদিকে এমা ওয়াটসন পেয়েছেন সেরা রেড কার্পেট স্টাইলিস্টের খেতাব। এ ছাড়া, স্টাইল নিয়ে ঝুঁকি নেওয়ার কারণে এ তালিকায় উঠে এসেছে পপ শিল্পী রিহানার নাম। হলিউডি অভিনেত্রী জেসিকা অ্যালবা সেরা জিন্সের জন্য পুরস্কার পেয়েছেন। সেরা লাল গালিচা স্টাইলের জন্য এমা ওয়াটসন এবং ২৫ বছরের কম বয়সীদের মধ্যে সেরা পোশাকধারী হিসেবে নাম লিখিয়েছেন জেনিফার লরেন্স। পিপল ম্যাগাজিনের এ তালিকাটি করা হয়েছে ম্যাগাজিনটির ৪ কোটি ২০ লাখ পাঠক, সম্পাদক এবং ব্লগারদের ভোটে। ক্লাসিক এবং আধুনিক স্টাইলের জন্য এ খেতাব পাওয়া গিনেথের স্টাইলিস্ট এলিজাবেথ সলজম্যান গিনেথ সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘তিনি কখনই স্টাইল নিয়ে কোনো বাড়াবাড়ি করেন না। তার নিজস্ব একটি ধরন আছে। সাদামাটাভাবে থাকতেই তিনি বেশি পছন্দ করেন।

গিনেথের চরিত্রের আরও একটি দিক প্রকাশ পায় তার চ্যারিটি শো, ‘স্ট্যান্ড আপ টু ক্যান্সার’-এর মাধ্যমে। ক্যান্সার রোগীদের চিকিত্সার জন্য তহবিল গঠন করতে চ্যারিটি টিভি শো ‘স্ট্যান্ড আপ টু ক্যান্সার’ প্রযোজনা করবেন ব্রিটিশ অভিনেত্রী গিনেথ প্যালট্রো। এর আগে এই টিভি শোয়ের প্রযোজক ছিলেন লরা জিসকিন। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান জিসকিন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ২০০২ সালে ক্যান্সারে বাবা হারানো গিনেথ। অনুষ্ঠানটি সম্পর্কে এক বিবৃতিতে গিনেথ বলেছেন, ‘এই অনুষ্ঠানটি এখন ক্যান্সার আক্রান্তদের সাহায্যের আন্তর্জাতিক মাধ্যমে পরিণত হয়েছে। অন্য অনেক মানুষের মতোই, আমিও জানি এই মরণব্যাধিতে পরিবারের কাউকে হারানো কতটা বেদনাদায়ক। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ এ বছরের ৭ সেপ্টেম্বর আমেরিকায় প্রচারিতব্য এই অনুষ্ঠানটির সমর্থনে এর আগেও এগিয়ে এসেছেন হলিউডি অনেক তারকাই। এদের মধ্যে মাইকেল ডগলাস, হ্যালি বেরি এবং জেনিফার অ্যানিস্টনের নাম উল্লেখযোগ্য।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV