‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’র পুরস্কার আবারো পেলেন বাংলাদেশী মোর্শেদা জামান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী মোর্শেদা জামান এবারও জাতীয় পর্যায়ের ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’র পুরস্কার পেলেন। গেল বছর সাড়ে ১৪ মিলিয়ন ডলারের ব্যবসা করায় ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’ গত বৃহস্পতিবার এ পুরস্কার দেয় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে। শরিয়া আইন অনুযায়ী পরিচালিত এই সংস্থা মূলত: মুসলিম আমেরিকানদের বাড়ি ক্রয়-বিক্রয়েই সহায়তা দিচ্ছে ২০০২ সাল থেকে। ২০১৭ সালের জানুয়ারিতেও সেরা পুরস্কারটি জিতে নেন মোর্শেদা জামান।
নিউইয়র্ক সিটির ক্ইুন্সে অবস্থিত ‘আলী বাবা রেস্টুরেন্টে’র হলরুমে বিপুল করতালির মধ্যে মোর্শেদা জামানকে এটি হস্তান্তর করেন ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’র প্রেসিডেন্ট হুসাম এ কুতুব। এ সময় কুতুব উল্লেখ করেন, নিউইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয়, ম্যারিল্যান্ড, টেক্সাস, নর্দার্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এর শাখা রয়েছে। সবগুলো শাখার মধ্যে সবচেয়ে বেশী ব্যবসা দিয়েছেন নিউইয়র্কের মোর্শেদা জামান। এনআরবি নিউজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের