Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সোমবার জাতিসংঘ মহাসচিব আয়োজিত একটি সেমিনারে হাসিনা ও হিলারী বসছেন একই মঞ্চে:কৌতুহল অনেকের

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: September 17, 2011 | 1:00 PM

ইউএসএনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন একই মঞ্চে বসবেন। ১৯ সেপ্টেম্বর সকালে কাউন্টার টেরোরিজমের উপর জাতিসংঘ মহাসচিব আয়োজিত একটি সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হিলারী ক্লিনটন বক্তব্য রাখবেন। নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হিলারীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছে বলে মনে করা হয়। এর ফলে প্রেসিডেন্ট ওবামার বাংলাদেশ সফরের সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেছে। হিলারী ক্লিনটনেরও বাংলাদেশ সফরে যাওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই। যদিও পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন আগামী বছর হিলারী বাংলাদেশ সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন এবারের কাউন্টার টেরোরিজম সেশনে হিলারী ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে সম্ভাসন করেন সেটাই হবে পর্যবেক্ষনের বিষয়।এজন্য পর্যবেক্ষকদের অনেকেই হিলারী ক্লিনটন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে সম্ভাবসন করেন সেটাকে তাৎপর্যময় বলে মনে করছেন। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেরোরিজম নির্মূলে তাঁর সরকারের সাফল্য তুলে ধরবেন সেই অনুষ্ঠানে। যারা বিশ্বে যখন সন্দ্রাস প্রধান সমস্যা সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাসের একটি ঘঠনাও ঘটেনি এটাই তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সফল নিয়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধান ডঃ আব্দুল মোমেন এক সাংবাদিক সম্মেরনে বলেন, সাধারণ মানুষের ক্ষমতায়ন নিয়ে এবার প্রধান মন্ত্রী কথা বলবেন। বাংলাদেশ মনে করে আজকের বিশ্বের বড় সমস্যা হচ্ছে জনগনকে ক্ষমতায়নের বাইরে রাখা। এর ফলে উপেক্ষা ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। মধ্যপাচ্যের সাম্প্রতিক ঘঠনা সমূহ এর বড় প্রমাণ।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ