Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সোহরাওয়ার্দীর ৪৭ তম স্মৃতি বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: December 15, 2010 | 12:56 AM

 হাকিকুল ইসলাম খোকনঃ গত ৫ ডিসেম্বর ছিল স্বাধীন বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘রাজনৈতিক পিতা’ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের মহান প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ৪৭ তম স্মৃতি বার্ষিকী।  যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদ এদিন বেলা এগারটায় নিউইয়র্ক মহানগরীর অদূরে আপ ষ্টেটের পোকেপসিস্থ ‘ইন এট্ দ্য ফলস’ মিলানায়তনে আয়োজন করে এক আলোচনা ও মনোজ্ঞ দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান। এই প্রথম নিউইয়র্ক মহানগরীর বাইরে ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি ছিল একটি ব্যতিক্রমী সমাবেশ। যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম।

 

 

 অনুষ্ঠানের প্রারম্ভে সোহ্রাওয়ার্দী ও বঙ্গবন্ধুর প্রতিক্কৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বাহান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মনোরম এ স্মরণ সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ডা: টমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা ও অংকন শিল্পী আকা বাবুল, কবি ও লেখক এবিএম সালেহউদ্দীন, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, সহ সভাপতি নাসরিন পারভীন পারু, অন লাইন পত্রিকা বোষ্টন বাংলা নিউজের সম্পাদক সুহাষ ভড়ুয়া হাসু, চিকিৎসক ডা: হেলেন রায়, বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ’র সভাপতি নূরুল আবেদীন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি শাহাদৎ হোসেন, বাংলাদেশ সোসাইটির সদস্য কাজী তোফায়েল ইসলাম, মুর্তজা কে. সিদ্দিকী, সাঈদা আখতার রেজভীন এবং কবি হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে। প্রধান অতিথি এম.এ. সালাম তার বক্তব্যে বলেন, ”অতি সংগত কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সোহ্রাওয়ার্দীকে তাঁর রাজনৈতিক পিতা হিসেবে উল্লেখ করেছিলেন, অথচ বর্তমান সময়ের অনেক নেতাই সোহ্রাওয়ার্দীর নাম যথাযথভাবে উচ্চারণই করেন না। তবে এমন একটা সময় ছিল যখন সারা বাংলাদেশে সোহ্রাওয়ার্দীর নাম ছিল সদা উচ্চারিত।” মানবাধিকার নেতা রতন বড়ুয়া বলেন, ”কিংবদন্তী নেতা সোহ্ররাওয়ার্দী ছিলেন এক বটবৃক্ষ আর তাঁর সার্বনিক ছায়ায় রাজনীতির পাঠ গ্রহণ করেন তাঁর যোগ্য উত্তরসরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।” সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন, ”সোহ্রাওয়ার্দী গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখার সাধনায় সারা জীবন ব্যাপৃত ছিলেন বলে তাঁকে গণতন্ত্রের মানসপুত্র হিসেবে অভিহিত করা হয়ে থাকে।” সভাপতির ভাষণে শিশু সাহিত্যিক হাসানুর রহমান বলেন, ”পদ্মা-মেঘনা-যমুনা যতদিন বহমান থাকবে, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা সোহ্রাওয়ার্দী ও তাঁর একান্ত শিষ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম রবে চির অমলিন। সোহ্রাওয়ার্দী ছিলেন তাঁর সময়কার অবিস্মরণীয় জনপ্রিয় নেতা।” অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশাত্মমূলক সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করেন শিল্পী সবিতা দাস, শামীম আরা আফিয়া, শিল্পী দম্পতি মনিকা রায় ও গৌতম রায়, দিলরুবা আবেদীন ও সাবরিনা রহমান প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV