সৌদি আরবের জেদ্দায় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’ অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সৌদি আরবের জেদ্দার রেডিসন ব্লু হোটেল–এ গত ১১–১৩ ডিসেম্বর ‘Made in Bangladesh Expo™: Saudi Arabia Edition 2025’ অনুষ্ঠিত হয়েছে।
‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’ এ রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর মনোনীত ৭টি কোম্পানিসহ মোট ৪০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এক্সপোতে রেডিমেড গার্মেন্টস (RMG), অ্যাগ্রো ও হালাল ফুড, আইসিটি ও ডিজিটাল সার্ভিস, প্লাস্টিকস, পাট ও পাটজাত পণ্য, এবং রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতের প্রতিনিধিত্ব ছিল, যা বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে।

এক্সপো উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই আন্তর্জাতিক প্রদর্শনী থেকে উল্লেখযোগ্য পোস্ট-ইভেন্ট বাণিজ্যিক সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে—নিশ্চিত রপ্তানি আদেশ ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার, রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে নিশ্চিত বিনিয়োগ ৫ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার, ২৩টি ট্রেড এনকোয়ারি, ৫৫টি কাঠামোবদ্ধ ব্যবসা-থেকে-ব্যবসা (B2B) বৈঠক, এবং ২০০-এর বেশি নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, যা ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাননীয় কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ওসামা কোকান্দি, চেয়ারম্যান, সৌদি অর্থনৈতিক কাউন্সিল, যার উপস্থিতি এক্সপোর আন্তর্জাতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করে।
মিট দ্য প্রেসে বক্তব্য রাখতে গিয়ে Made in Bangladesh Expo™ এবং Global Trade Promotion Council of Bangladesh (GTPCB)–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহমেদ বলেন, “এই এক্সপো ‘Made in Bangladesh™’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী করেছে। সৌদি আরব ও জিসিসি অঞ্চলের ক্রেতারা বাংলাদেশের পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সরাসরি সোর্সিংয়ের প্রতি স্পষ্ট ও ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।”
তিনি আরও জানান, ভবিষ্যতে সৌদি আরবসহ জিসিসি অঞ্চলের অন্যান্য দেশেও এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য এক্সপো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে অবস্থান সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এক্সপোর সামগ্রিক আয়োজন, বাণিজ্যিক অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে বাংলাদেশ–সৌদি আরব বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। প্রেস রিলিজ
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান