সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা
ইউএসএনিউজ ডেস্ক: এক শ্রেণীর অসাধু চক্র সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা করছে। গৃহকর্মী পছন্দ না হলে তাকে বেচে দিচ্ছে সংশ্লিষ্ট স্পন্সর। কিনে নিচ্ছেন আরেক আরব বা কোন রিক্রুটিং এজেন্সি। গৃহপরিচারিকা হাত বদলের এ প্রক্রিয়াকে খোদ আরবরাই ক্রীতদাস প্রথার সঙ্গে তুলনা করছেন। এ নিয়ে সেদেশে চলছে নানা সমালোচনা।
আরব নিউজ এ খবর দিয়ে জানায়, সৌদি আরবের পত্রিকাগুলোতে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পাতায় প্রতিদিনই এমন অনেক বিজ্ঞাপন দেখা যায়। এগুলোতে স্পন্সররা তাদের গৃহপরিচারিকার জন্য ক্রেতা চেয়ে বিজ্ঞাপন দিয়ে থাকেন। প্রতি বছরই সৌদি আরবের ধনী গেরস্থরা বাইরের দেশ থেকে প্রচুর গৃহকর্মী স্পন্সর করে নিজ দেশে নিয়ে যান। কিন্তু কোন কারণে গৃহপরিচারিকাকে পছন্দ না হলে তাদের সামনে থাকে দু’টি পথ। হয় তার স্পন্সর বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেয়া বা স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করা। পত্রিকায় দেয়া বিজ্ঞাপনগুলোতে আরবরা সাধারণত তাদের আসল নাম-ঠিকানা ব্যবহার না করে শুধু মোবাইল ফোন নম্বর ব্যবহার করেন। এসব বিজ্ঞাপনে সাধারণত অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোই সাড়া দিয়ে থাকে। তারা এসব কর্মীকে অন্য আরেক স্পন্সরের কাছে বিক্রি করে দেয়। রিয়াদের এমন একটি এজেন্সির কর্মী আবু জাহের জানান, সৌদি আরবে অভিজ্ঞ গৃহপরিচারিকার কদর বেশি। যতদিন বেশি তার কাজের অভিজ্ঞতা, তার মূল্য ততো বেশি। সাধারণত অভিজ্ঞ গৃহপরিচারিকার মূল্য ধরা হয় ৯ হাজার সৌদি রিয়াল এবং অনভিজ্ঞ হলে মূল্য ধরা হয় ৮ হাজার সৌদি রিয়াল।
সর্বশেষ সংবাদ
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation