Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

সৌদি ক্রাউন প্রিন্স সালমানকে মার্কিন আদালতে তলব

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: August 11, 2020 | 2:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এরই প্রেক্ষিতে সৌদি প্রিন্সকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আল-জাবরি নিজেই এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।

আল-জাবরির অভিযোগ, তাকে হত্যার জন্য কানাডায় হিট স্কোয়াড পাঠিয়েছিলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া রাজ্যের এক জেলা আদালতে। গত শুক্রবার বিন সালমানকে সেখানে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। মামলায় সৌদি যুবরাজ ছাড়াও আরো ১২ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়।

বিন সালমানসহ মামলায় অভিযুক্তদের তলব করে আদালত বলেছে, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বেশ কিছু তথ্য স্পর্শকাতর, মানবতাবিরোধী। তারা সাড়া দিতে দেরি করলে আদালত সব অভিযোগ আমলে নিয়ে বিচারকার্য শুরু করে দেবে।

আল জাজিরা বলছে, আল জাবরি বর্তমানে কানাডায় বসবাস করছেন। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে রেখেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV