Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

সৌদি সাংবাদিক খাসোগজির লাশ পোড়ানো হয় কাবাবের তন্দুরিতে!

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: February 17, 2019 | 4:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগজির মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছে তুরস্ক পুলিশ। হত্যার পর তাকে টুকরো করে দূতাবাসের ভেতরেই এক কাবাবের তন্দুরির মধ্যে ছুড়ে ফেলা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত জানায়, বৃহস্পতিবার নতুন এক প্রতিবেদন প্রকাশ করে ইস্তাম্বুল নিরাপত্তা অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, হত্যার পর মৃতদেহ লুকাতে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতরেই কাবাবের তন্দুরির আগুনে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগজি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক ছিলেন তিনি।

সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাসোগজি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

তুরস্ক এ ঘটনার জন্য সৌদি যুবরাজকে দায়ী করলেও তা অস্বীকার করে রিয়াদ।

জানা যায়, দূতাবাসের অভ্যন্তরে আগুনের তিনটি তন্দুরি আছে। মাটি দিয়ে এসব চুলা বানানো হয়েছে। এর মধ্যে দুইটি ব্যবহার হয় পানি সংরক্ষণ কাজে। আরেকটি দিয়ে কাবাব বানানো হতো।

তুরস্কের প্রাথমিক তদন্তে দেখা যায়, এ ঘটনায় ২২ জনের একটি হিট স্কোয়াড অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫ জনই দুটি বিমানে করে রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসে।

এ হিট স্কোয়াডে ছিলেন সৌদি আরবের সায়েন্টিফিক এবং ফরেনসিক কাউন্সিলের প্রধান সালাহ মুহাম্মদ আল-তুবাইগিও। হাড়গোড়সহ লাশ পুড়ানো সেই সঙ্গে ডিএনএ ধ্বংস ফেলার পুরো কার্যক্রমটি তার তত্বাবধানে হয় বলে ধারনা করা হচ্ছে।

এদিকে বারবার আগুনের তন্দুরিটি পরিদর্শনের জন্য আবেদন জানালেও তুরস্কের তদন্তকারীদের অনুমতি দেয়নি সৌদি দূতাবাস। ফলে এখনো বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করা যাচ্ছে না।

প্রতিবেদনে জানানো হয়, সেদিন ইস্তাম্বুলের একটি বিখ্যাত রেস্টুরেন্ট থেকে মাংস কেনে সৌদি দূতাবাস। যার অর্ধেকই ছিল কাচা।

ধারনা করা হচ্ছে, তন্দুরে পোড়ানোর জন্যই এ কাচা মাংস নেওয়া হয়। খাসোগজি হত্যার পর মাংসের খাবাব খেয়েছিলেন হিট স্কোয়াডের সদস্যরা? নাকি পুরো ঘটনাটি শুরু থেকে পরিকল্পতি ছিল? এমন প্রশ্ন নিয়ে তদন্ত কর্মকর্তারা এগুতে শুরু করেন।

এসব প্রশ্ন ও তথ্যকে সামনে রেখে তুরস্কের গোয়েন্দা সংস্থার ধারনা টুকরো টুকরো করার পর পুড়িয়ে ফেলা হয়েছে খাসোগজির দেহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV