Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সৌরশক্তিতেই চার্জ হবে স্মার্টফোন, ট্যাবলেট

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: March 11, 2013 | 9:31 AM

অনলাইন ডেস্ক : স্মার্টফোনে নানা অ্যাপ্লিকেশনের ব্যবহারে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আশার কথা, সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্রের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন হালকা-পাতলা, নমনীয় সৌর-কোষ উদ্ভাবনে কাজ করছেন। এক খবরে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সৌর কোষ নির্মাতা প্রতিষ্ঠান আলটা ডিভাইসেসের গবেষকেরা সম্প্রতি ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে সৌর কোষ উদ্ভাবন করেছেন যা  স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে যুক্ত করা যায় এবং সৌরশক্তির সাহায্যে তা চার্জ দেওয়া যায়। গবেষকেদের দাবি, সাধারণ সিলিকনের তৈরি সৌর-কোষের তুলনায় ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে তৈরি সৌর-কোষ অনেক বেশি কার্যকর এবং কম আলোতেও চার্জ তৈরি করতে পারে।‘গ্যালিয়াম আর্সেনাইড’ মূলত মহাকাশ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে ব্যবহূত হয়। গবেষকেরা পরীক্ষামূলকভাবে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে এ সৌর-কোষ ব্যবহার করে সাফল্য পেয়েছেন। শিগগিরই হয়তো কার্যকর সৌর-কোষনির্ভর স্মার্টফোন, ট্যাবলেট বাজারে দেখা যাবে। ইলেকট্রনিক পণ্য ছাড়াও গাড়ি ও অন্যান্য যন্ত্রে সৌর-কোষ ব্যবহার করা যাবে বলেই গবেষকেরা ধারণা করছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV