Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

স্কাইপের জনপ্রিয়তা বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: February 16, 2013 | 1:30 PM

মাইক্রোসফটের কল অ্যাপ্লিকেশন স্কাইপের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। ২০১২ সালে স্কাইপের ব্যবহারকারী ৪৪ শতাংশ বেড়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর।
আন্তর্জাতিক ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কল ট্রাফিকের তুলনায় স্কাইপ ব্যবহারকারী দ্বিগুণ হারে বেড়েছে। বিশ্বের ফোন ট্রাফিকের এক তৃতীয়াংশের সমান কল ২০১২ সালে শুধু স্কাইপের মাধ্যমে হয়েছে। এ তথ্য জানিয়েছে টেলিকম বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফি।
টেলিজিওগ্রাফির সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, ২০১২ সালে বিশ্বের এক তৃতীয়াংশ ফোন কল ট্রাফিকের সমান কল করা হয়েছে শুধু স্কাইপ ব্যবহার করে।
এ নিয়ে বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য স্কাইপি বড় হুমকি, কারণ স্কাইপের জনপ্রিয়তা বাড়ছেই। সম্প্রতি উইন্ডোজ ও ম্যাক সংস্করণের জন্য স্কাইপে নতুন আপডেট এসেছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ