Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

স্টার টিভিতে ‘জাস্ট ড্যান্স’ প্রতিযোগিতা ৯ এপ্রিল থেকে: কোটি রুপি পুরষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 6, 2011 | 8:40 AM

  এনা : ভারতীয় এক কোটি রুপি পুরষ্কার দেয়া হবে স্টার প্লাসের ‘জাস্ট ড্যান্স’ বিজয়ীকে। জনপ্রিয় নায়ক ঋত্বিক রোশনের সার্বিক তত্বাবধানে ৯ এপ্রিল শুরু হচ্ছে ‘জাস্ট ড্যান্স’র বাছাই প্রক্রিয়া।ভারত এবং যুক্তরাজ্যের বিভিন্ন সিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, নিউজার্সী, লসএঞ্জেলেস সিটিতেও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিভাসম্পন্ন নৃত্য শিল্পী সন্ধানের লক্ষ্যে চোখ ধাধানো এ প্রতিযোগিতায় ১৬ বছর থেকে ৩০ বছর বয়েসী যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুকদের যাবতীয় নীতিমালা পাওয়া যাবে www.startv.com/usa ওয়েবসাইট থেকে। স্টার টিভির উত্তর আমেরিকাস্থ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ডেভিড উইসনিয়া বলেছেন, উত্তর আমেরিকার দর্শকদের দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ট বিনোদন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্টার ইতিমধ্যেই পরিচিতি লাভে সক্ষম হয়েছে। এক্ষণে আমরা আরো উৎসাহবোধ করছি ‘জাস্ট ড্যান্স’র মত একটি অনুষ্ঠানের সংযোজন ঘটাতে পেরে। হিন্দি ফিল্ম জগতে সেরা নৃত্যশিল্পী হিসেবে খ্রাতি অর্জনকারী ঋত্বিক রোশনের সাথে ড্যান্স করার স্বপ্ন পূরণে এটি এক অপূর্ব অবলম্বন। স্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সানফ্রান্সিসকোর মড্রোন স্টুডিওতে, ১০ এপ্রিল বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নিউজার্সীর সমারসেটে ডাবল ট্রি হোটেলে এন্ড এক্সিকিউটিভ মিটিং সেন্টার এবং ১০ এপ্রিল বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত লসএঞ্জেলেস সিটির হাইল্যান্ড এভিনিউতে স্পেস স্টেশন কাস্টিং স্টুডিওতে অডিশন অনুষ্ঠিত হবে।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ