Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস কর্মকর্তাদের কাছে কেন্দ্রীয় বিএনপির চিঠি ও ডকুমেন্ট হস্তান্তর

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: August 21, 2011 | 12:57 PM

১৭ই আগষ্ট ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটন মেট্রো বিএনপির সভাপতি সরাফাত হোসেন বাবু ও তারেক জাগরন আন্ত:র্জাতিক পরিষদের সমন্বায়ক বেলাল মাহমুদ গত ১৭ই আগস্ট বুধবার
ইউএসএ কংগ্রেসেরকর্মকর্তা ও ষ্টেটডিপার্টমেন্টে সাউথ ইষ্ট এশিয়া বিষয়ক কর্মকর্তার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় চিঠি ও ডকুমেন্ট হস্তান্তর করেন। বিকাল ৩টায় ষ্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশের দায়িত্বে কর্মকর্তা এন্থনীডীন এর সাথে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ একান্ত সাক্ষাতে মিলিত হন।

নেতৃবৃন্দ সাক্ষাতে বাংলাদেশ সরকারের একদলীয় আওয়ামী দূ:শাসনের বিভিন্ন চিত্র তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলা দিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র, জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী, আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলা
দিয়ে তাঁর বিরুদ্ধে রায় প্রদান করা সহ সম্প্রতি জননেতা জয়নাল আবেদীন ফারুকের উপর বর্বরোচিত হামলার কথা বিশেষভাবে অবহিত  করেন। বাংলাদেশের সবর্ত্র আওয়ামী ক্যাডারদের দ্বারা খুন, হানাহানি, গুম, ধর্ষণ, মানুষ পাচার,অর্থ পাচার, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, বিচার বিভাগে সরকারী হস্তক্ষেপ, প্রশাসনে দলীয়করণ, টেন্ডারবাজী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জনগনের জানমালের নিরাপত্তার অভাব, বিনা কারনে বাংলাদেশীদের হত্যাসহ সরকারের সকল ধরনের অপশাসন ও দমননীতির কথাও নেতৃবৃন্দ অবহীত করেন। স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস কর্মকর্তাগন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র সরকার আন্তরিকতার সহিত পর্যবেন করছেন বলে উল্লেখ করেন। মানবাধিকার লংগন, বিশেষ করে সংসদের বিরোধীদলিয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের উপর বর্বোরচিত হামলার ভিডিও ফুটেজ কর্মকর্তাগন দেখেছেন বলে উল্লেখ করেন। বৈঠক চলাকালে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা টেলিকনফারেন্সএর মাধ্যমে অসুস্থ জয়নাল আবেদীন ফারুকের সাথে কথা বলেন এবং তার খোজ খবর নেন। এন্থোনী ডীন চীফ হুইপের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV