স্ট্রোকের ঝুঁকি কমায় টমেটো!

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফিনল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, যাঁরা টমেটো খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি কম থাকে। খবর রয়টার্সের। ‘নিউরোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, তাঁরা এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নিয়ে গবেষণা করেন, যাদের উচ্চ রক্তচাপ এবং রক্তে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান লাইকোপেন কম ছিল। গবেষকরা দেখেছেন যাঁরা নিয়মিত টমেটো খেয়েছেন তাঁদের স্ট্রোকের আশঙ্কা অন্যদের তুলনায় ৫৫ শতাংশ কমে গেছে। টমেটো, তরমুজ পেঁপেতে লাইকোপেন নামের এই রাসায়নিক উপাদানটি পাওয়া যায়। তবে টমেটোতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লাইকোপেন নামের এ অ্যান্টি-অক্সিডেন্টটি, যা শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, টমেটোয় থাকা লাইকোপেন অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টের তুলনায় প্রদাহ ও রক্ত জমে যাওয়ার মত বিষয়গুলোকে কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে। যুক্তরাষ্ট্রের ডিউক স্ট্রোক সেন্টারের পরিচালক ল্যারি গোল্ডস্টেইন জানিয়েছেন, এ ধরনের গবেষণা উত্সাহব্যঞ্জক হলেও এর বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে। এ গবেষণায় মানুষের পুরো খাদ্যাভ্যাস নিয়ে বলা হয়নি। তবে এ গবেষণা সবজি ও ফল সহযোগে সুষম খাবারের গুরুত্বকে তুলে ধরেছে। রক্তে কোলস্টেরলের মাত্রা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এমন ধরনের সুষম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ল্যারি গোল্ডস্টেইন। তাঁর মতে, ফিনল্যান্ডের গবেষকদের গবেষণায় কম লবণ,বেশি পরিমাণে আঁঁশযুক্ত, কম চর্বি যুক্ত, ফল ও সবজি খাওয়ার বিষয়টি উঠে এসেছে। এ খাবারের অংশ হিসেবে যদি টমেটো বেছে নেওয়া হয় তবে সেটি যুক্তিসম্মত।প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature