Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

স্ত্রীকে আঘাত করায় কোরআন মুখস্থের দণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: May 11, 2012 | 7:45 PM

ডেস্ক: স্ত্রীর গায়ে হাত তোলার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় সৌদি আরবের এক ব্যক্তিকে দণ্ড হিসেবে পবিত্র কোরআন তেলাওয়াত ও দাম্পত্য সম্পর্কের ওপর রচিত দুটি ইসলামী বই পড়ার নির্দেশ দেয়া হয়েছে। এখানেই শেষ নয়। গ্রন্থগুলো পড়ার পর তাকে একটি পরীক্ষা দিতে হবে। জেদ্দার রেড সী রিসোর্টের ওই আদালতের রায়ে আরও বলা হয়েছে, অভিযুক্তের স্ত্রীকে জরিমানা হিসেবে ৭ হাজার সৌদি রিয়াল বা ১ হাজার ৯শ’ ডলার পরিশোধ করতে হবে। একই সঙ্গে তাকে নারী অধিকার সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ওই ব্যক্তিকে পবিত্র কোরআনের ৩০ পারার মধ্যে ৫ পারা মুখস্থ করতে হবে। একই সঙ্গে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ১০০ উক্তি মুখস্থ করতে হবে। শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর ওই ব্যক্তির স্ত্রী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে তিনি বলেছেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিতর্কের এক পর্যায়ে তার স্বামী তাকে আঘাত করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ