Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

স্ত্রীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ, অতঃপর…

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: May 10, 2019 | 12:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : তালাকের প্রক্রিয়ায় থাকা স্ত্রীকে গ্রেফতার করে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে আল সালভেদরে বহিষ্কারের জন্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তাকে নগদ ৪ হাজার ডলার ঘুষ প্রদানের মামলায় জেলে গেলেন ওরেগণ অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড সিটির এন্তোনিয়ো বারগস (৪৮)। গত সোমবার পোর্টল্যান্ডের ফেডারেল কোর্ট তাকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন। ইউএস ইমিগ্রেশন সার্ভিসের কর্মকর্তারা ৮ মে এ সংবাদদাতাকে এ তথ্য জানিয়েছেন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ মে বারগস পোর্টল্যান্ড আইস অফিসে যান। সেখানকার এক ডিপোর্টেশন অফিসারের গাড়ি অনুসরণ করে নিকটস্থ একটি পার্কে যান নিজ গাড়িতে। আইস অফিসারকে সে সময় বারগস নগদ ৩ হাজার ডলার দিতে চান। বিনিময়ে তার তালাকের অপেক্ষায় থাকা স্ত্রী এবং ওই স্ত্রীর আগের পক্ষের এক সন্তানকে ডিপোর্টের অনুরোধ জানান। আইস কর্মকর্তা সে অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং অফিসে ফিরে ‘অফিস অব দ্য প্রফেশনাল রেসপন্সিবিলিটি’ (ওপিআর)কে অবহিত করেন। এ অবস্থায় ৩১ মে আইসের ওই অফিসার বারগসের সাথে টেলিফোনে কথা বলেন। সে সময় ওপিআর ইনভেস্টিগেশন টিমের লোকজন ছিলেন অন-রেকর্ড লাইনে। সে সময়েও বারগস তাকে ৩ হাজার ডলার প্রদানের বিনিময়ে তার স্ত্রী ও আগের পক্ষের সন্তানকে বহিষ্কারের অনুরোধ করেন। জুনের ৫ তারিখে পুনরায় ফোন করেন ওই কর্মকর্তা। সে কলও রেকর্ড করা হয়। এ সময় আইসের অফিসার তাকে সাক্ষাতে সবকিছু বলার কথা বলেন। সে অনুযায়ী ওই অফিসার পরের দিন অর্থাৎ ৬ জুন পূর্ব নির্ধারিত স্থানে সাক্ষাৎ করেন বারগসের সাথে। সে সময়ে ঘুষের পরিমাণ বাড়িয়ে ৪ হাজার ডলার দিতে চান। এ কথোপকথনও রেকর্ড করা হয় তদন্ত কর্মকর্তাগণের অফিস থেকে। এরপর ২৯ জুন বারগসকে গ্রেফতার করা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ