Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

স্ত্রীকে ‘সরি’ বলার কিছু টিপস

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: September 11, 2013 | 1:04 PM

ডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্কে মতপার্থক্যের কারণে কথা-কাটাকাটি, মনোমালিন্য বা অভিমান হওয়াটা সাধারণ ব্যাপার। সারা জীবন একজন মানুষের সঙ্গে কাটাতে গেলে, একটু-আধটু ছাড় দিতেই হয়। তা না হলে অকারণে তা মন খারাপের পর্যায়ে চলে যায়। সম্পর্কে তিক্ততা চলে আসে। অনেক সময় স্বামী বা স্ত্রী নিজের ইগো তথা আত্মমর্যাদাবোধকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকেন। নিজের ভুল স্বীকার করে নিয়ে মিষ্টি করে একটা ‘সরি’ বলাটাও হয়ে ওঠে না। তাছাড়া একজন যখন একটু উত্তেজিত অবস্থায় থাকেন, তখন আরেকজনের উচিত শান্ত হয়ে পরিস্থিতি সামাল দেয়া। আর স্ত্রীদের হয়তো কথাটা একটু বেশিই শুনতে হয়। তাই পুরুষদের ওপর দায়িত্বটা একটু বেশিই বর্তায় বৈকি। সরাসরিই যে মুখে সবসময় সরি বা দুঃখিত বলতে হবে, তেমন বাধ্যবাধকতা তো নেই। স্ত্রীকে সরি বলার অনেক পদ্ধতি আছে। সে রকম কিছু টিপস এখানে তুলে ধরা হলো:

শুধু ফুল নয়: সরি বলার জন্য স্ত্রীকে শুধু ফুল গিফট দেয়াটা মনে হয় সবচেয়ে ভালো সমাধান নয়। তাই ফুল গিফট করার সঙ্গে সঙ্গে তাকে সরিটাও বলুন। ভুলটা যদি আপনার হয়, আপনার এগিয়ে যাওয়াটাই উচিত। আর সরি মুখে না বলে স্মাইলি বা স্মিত হাসির ছবি এঁকে তার সঙ্গে একটি সরি নোট লিখে দিতে পারেন। চা বা কফি পানের যে মগটি স্ত্রী ব্যবহার করেন, তার ওপর সুন্দর করে তা সেঁটে দিতে পারেন। এভাবে নানা উপায়ে তার মন জয়ের চেষ্টা করতে পারেন। 
স্ত্রীর জন্য রান্না করুন: নারীর হৃদয় গলাতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। রান্নার সময় নিজেও হাত লাগান। স্ত্রীর পছন্দের রান্নাটি করে তার সামনে সুন্দর করে পরিবেশন করুন। একটি সরি নোটও সঙ্গে লিখে দিন। এরপর নিশ্চয়ই আপনার স্ত্রী মনের মধ্যে আর রাগ বা ক্ষোভ পুষে রাখবেন না। 
স্ত্রীকে বাইরে বেড়াতে নিয়ে যান: কোন কারণে কথা-কাটাকাটি হয়ে থাকলে, স্ত্রীকে নিয়ে সুন্দর কোন জায়গায় বেড়িয়ে আসুন। এতে দু’ জনেরই মন ভালো হবে। স্বতঃস্ফূর্ততা ফিরে আসবে। কোন ভালো রেস্টুরেন্টেও যেতে পারেন। নাস্তা কিংবা রাতের ডিনারটা সেখানেই সারলেন। সময় বুঝে স্ত্রীকে সারপ্রাইজ দিন ও সরি বলুন। 
রোমান্টিক হয়ে উঠুন: যে কোন নারীই চান, তার স্বামী বেশ রোমান্টিক স্বভাবের হবেন। প্যাঁচার মতো গোমড়ামুখ কারোই পছন্দ নয়। নারীদের কাছে নিজেদের প্রকাশে পুরুষরা বরাবরই একটু পিছিয়ে। তাই মন খুলে নিজেদের প্রকাশ করুন। রোমান্টিকতা এক মুহূর্তেই স্ত্রীর অভিমানকে দূরে সরিয়ে দিতে পারে। স্ত্রীর সৌন্দর্যের অকপট প্রশংসা করুন। আপনার জীবনে তার প্রয়োজনীয়তা কতোটা, তা তাকে বুঝতে দিন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয় ও সুখময়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ