Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

স্থায়ী মিশনে এক অন্যরকম সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 25, 2010 | 2:54 AM

 শারকে চামান খান: স্থায়ী মিশনে আজ ছিল এক অন্যরকম সন্ধ্যা। জাতিসংঘে ৬৫তম সাধারণ অধিবেশনে যোগদানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগত তিন কবি নির্মলেন্দু গুন, মহাদেব সাহা এবং ড. মুহাম্মদ সামাদ বাংলাদেশের তিন জনপ্রিয় কবি প্রবাসী বাঙ্গালীদের সাথে মিলিত হলেন তাদের কবিতা নিয়ে। পররাষ্ট্র মন্ত্রী ড. দীপু মনি, এমপি তার দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় কাটিয়ে গেলেন কবিদের মধ্যে। শুভেচ্ছা জানালেন সকলকে।

 

 

 

 

 

 কবিতা কেন লিখি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কবি নির্মলেন্দু গুন বলেন, “লিখিত রূপে যে বক্তব্য দেয়া যায় তা কথা বলে প্রকাশ করা যায় না অনেক সময়”। এপ্রসঙ্গে কবি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের কথা উল্লেখ করে বলেন অলিখিত এই ভাষণটির মত শ্রেষ্ঠ ভাষণ আর হয়না। “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির প্রস্তাবে রাশিয়ার জ্যাকব মালিক তিনবার ভেটো দেন, জাতিসংঘের ভেতরে নিরাপত্তা পরিষদের সেই জায়গাটি দেখতে পাবো এটাই আমেরিকায় আসার আমার উদ্দেশ্য”। অবৈধ উপায়ে মতা দখলকারী কোন অগণতান্ত্রিক সরকারের অতিথি হয়ে আসার অগৌরবের মধ্যে পরতে হয়নি বলে তিনি সকলকে জানালেন। �কবিরা হয়তো কোন অব্যাখ্যাত কারণে কবিতা লেখেন। তাই আমিও লিখি।� এভাবেই তার বক্তব্য শেষ করলেন কবি নির্মলেন্দু গুন। মুক্তিযুদ্ধের সময় ফ্রান্স প্রবাসী পিতৃন্দ্রনাথ মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতার পে “লামঁদ” পত্রিকায় একটি বিশেষ ক্রোড়পত্র বের করেন যাতে কবি নির্মলেন্দু গুনের কবিতাও অন্তর্ভূক্ত ছিল; সেই ক্রোড়পত্রটি ফরাসী বুদ্ধিজীবীদের আলোড়িত করে। তারই পরিপ্রেক্ষিতে আঁন্দ্রে মারলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পে তার সমর্থন ব্যক্ত করেন।

 

 

 

 জাতিসংঘে বাংলাদেশ মিশনের নিজস্ব মিলনায়তনে মিসেন সেলিনা মোমেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মমতাজউদ্দিন আহমেদের উপস্থাপনায় ৩ কবি তাঁদের জীবনের গল্পও উপস্থাপন করেছেন। তারা নিজেদের পছন্দের কবিতা পাঠ করে উপসি’ত সুধীজনকে আপ্লুত করেন। উল্লেখ্য যে, তারা ৩ জনই প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হয়ে নিউইয়র্কে এসেছেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV