স্থূলকায় মানুষের ভয়াবহ ঝুঁকি ও ফাস্টফুড সংস্কৃতি
ডেস্ক: সারা বিশ্বে স্থূলতা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর শুধু অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন ২৮ লাখ মানুষ। বিশ্বায়নের সর্বব্যাপী এ প্রক্রিয়ায় আক্রান্ত চীনও। চীনের শহরগুলোতে ফাস্টফুড সংস্কৃতি যেভাবে ঢুকে পড়েছে, তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে এখন স্থূলকায় মানুষদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে শুধু ফাস্টফুড গ্রহণের ফলে। ২০০৬ সালে পরিচালিত এক জরিপে দেখা গেছে, বিশ্বের ১০০ কোটি স্থূলকায় জনসংখ্যার এক-পঞ্চমাংশই চীনা নাগরিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। উন্নত বিশ্বের সবচেয়ে স্থূলকায় জাতির একটি অস্ট্রেলিয়াও ভুক্তভোগী। যে হারে দেশটিতে মোটা মানুষের সংখ্যা বাড়ছে, তা অব্যাহত থাকলে, ২০২৫ সালের মধ্যে প্রায় ৮০ শতাংশ পূর্ণবয়স্ক অস্ট্রেলীয় নাগরিক স্থূলকায় ব্যক্তিদের তালিকায় পড়বেন। মোনাশ ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। অস্ট্রেলিয়ায় বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফাস্টফুড সংস্কৃতি ইউরোপ কিংবা পশ্চিমা বিশ্ব থেকে এশিয়ার সংস্কৃতিতেও মিশেছে। আর তা নিঃসন্দেহে ভয়াবহ উদ্বেগের কারণ। এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এমনিতেই জনসচেতনতার অভাব। সেখানে এ ধরনের সংস্কৃতি যে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ও দেবে, তাতে সন্দেহ নেই। ইউরোপে ফাস্টফুড বা যে কোন খাবারের মান নিয়ন্ত্রণে যে কঠোর ব্যবস্থা নেয়া হয়, এশিয়ার অবস্থান সেখানে কোথায় সেটা সবারই জানা। ইউরোপ মান নিয়ন্ত্রণের পরও যেখানে এ ধরনের জাঙ্ক ফুড বা ফাস্টফুডকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে, সেখানে এশিয়ার অবস্থান কোথায় তা প্রশ্নাতীত। প্রক্রিয়াজাত খাবার যে কোন অর্থেই স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে স্থূলতার বিষয় তো প্রথমেই আসে। বৃটেন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলো উদ্ভূত পরিস্থিতিতে ভীষণ উদ্বিগ্ন। তাই সময় থাকতে সচেতন না হলে, বিশ্ব দ্রুতই এগিয়ে যাবে এক বিপজ্জনক পরিণতির দিকে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’