স্থূলতাও রোগ

স্থূলতা বা মেদবহুলতা রোগ কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। অবশেষে এই বিতর্কের অবসান ঘটাল দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (এএমএ)। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে স্থূলতাকে একটি রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আশা করা হচ্ছে এএমএ স্থূলতাকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ার এ ব্যাপারো চিকিত্সকরা আরও মনোযোগী হবেন এবং বীমা কোম্পানিগুলোও আগ্রহী হবেন। শিকাগোতে এএমএ’র বার্ষিক সম্মেলনে স্থূলতাকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তবে একটি কমিটির মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার দাবিটি নাকচ হয়ে গেছে। এক বিবৃতিতে এএমএ’র পরিচালনা পরিষদের সদস্য ড. প্যাট্রিস হ্যারিস বলেন, ‘স্থূলতাকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ায় চিকিত্সক সম্প্রদায় এই জটিল রোগটিকে সামাল দেয়ার জন্য যেভাবে কাজ করছিলেন সে অবস্থার উন্নতি হবে। আমেরিকায় তিনজনের একজনই স্থূলতায় আক্রান্ত।’ তিনি জানান, স্থূলতার সঙ্গে ডায়াবেটিস ও হৃদরোগের সম্পর্ক থাকায় এখন এ রোগের চিকিত্সার ক্ষেত্রেও পরিবর্তন আসবে। তবে আমেরিকার চিকিত্সকদের সবচেয়ে বড় সংগঠন হলেও এএমএ’র এই বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই। সূত্র : নিউইয়র্ক টাইমস/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’