Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

স্নিগ্ধ ত্বক চাইলে রাতে ঘুমান

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: April 13, 2014 | 3:51 PM

রাতে ভালোভাবে ঘুমানো স্নিগ্ধ তরতাজা ত্বকের জন্য উপকারী। ছবিটি প্রতীকী।প্রসাধনী আপনার রূপ আরও আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু স্নিগ্ধ উজ্জ্বল ত্বকের জন্য রাতের ঘুমের বিকল্প নেই। ত্বকের সজীবতার জন্য রাতে ভালো ঘুমের প্রয়োজনীয়তার কথা চিকিত্সক ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই বলছেন। তবে, এখন বিশ্বখ্যাত মেকআপ শিল্পীরাও সজীব-উজ্জ্বল ত্বকের জন্য রাতে ভালোভাবে ঘুমানোর পরামর্শ দিচ্ছেন। 
গ্ল্যামার সাময়িকী কসমোপলিটন, মোর, জিকিউ ও টিন ভোগ-এর সেলিব্রেটি উর্বশীদের জন্য কাজ করা মেকআপ শিল্পী জেনি শ ত্বকের যত্নে রাতে ভালোভাবে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যের নারী সাময়িকী ফিমেলফার্স্ট ডটকম এ খবর জানিয়েছে।
জেনি শ বলেন, রাতের ঘুম ঠিকঠাক না হলে তা ত্বকের ওপর এমন একটা প্রভাব ফেলে যে, আপনাকে দেখে যেন মনে হবে, আপনার ছয় মাস বয়সী শিশু নিয়ে আপনি সারাক্ষণই উদ্বিগ্ন। ঘুম কম হলে কখনো কখনো চোখের নিচের নরম ত্বকে কালি পড়ার মতো দাগ হতে পারে। আবার ঘুমের অনিয়মের কারণে চোখের নিচে এবং মুখেও ফুসকুড়ি উঠতে পারে।
এই মেকআপ শিল্পী বলেন, ঘুম না হলে তার ছাপ চোখে-মুখে যেমন লেগে থাকে, তেমনি এটা নিয়মিত সমস্যায় পরিণত হলে ত্বকের ওপর তার স্থায়ী প্রভাব পড়তে থাকে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ