হোটেল রেডিসনে স্ন্যাকস ছাড়া কিছুই খাননি কিং খান
নাশরাত চৌধুরী: কিং খান কি খাবেন? ব্যাপক আয়োজন তার জন্য। পদ্মার ইলিশ, ছিল দই, মিষ্টিও। শাহরুখ খানের পছন্দের খাবার কাচ্চি বিরিয়ানি তা-ও রাখা ছিল। ১২ আইটেমের মেন্যুতে ছিল সবজিও। কিন্তু না। বলিউড বাদশাহ হোটেল রেডিসনে উঠেছেন ঠিকই, কিন্তু এসবের কিছুই খাননি। রেডিসনে এক ঘণ্টা সপরিবারে বিশ্রাম নিয়েছেন তিনি। এ সময় তিনি চেয়ে খেয়েছেন স্ন্যাকস। হোটেল কর্তৃপক্ষ অবশ্য বিভিন্ন প্রকারের জুসও প্রস্তুত রেখেছিলেন। শাহরুখ খান উঠেছিলেন রেডিসনের একটি স্যুটে। তার জন্য স্যুট সাজানো হয় বিশেষভাবে। নতুন বেডশিট, পিলো কভারসহ বিশেষ ব্যবস্থায় সাজানো হয় রুম। রাখা হয়েছিল তাজা ফুলও। বিশ্রামের পর শাহরুখ খান সোজা চলে যান আর্মি স্টেডিয়ামে। আর কনসার্ট শেষে বিমানবন্দরে। শাহরুখ তার পরিবারসহ আরও ছয় জন শিল্পীকে নিয়ে শনিবার রাত ১টায় ঢাকা ছাড়েন। তিনি একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে অবস্থান করেন ১৫ মিনিট। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনি শিল্পীদের নিয়ে ফ্লাইটে ওঠেন। আয়োজকরা তাকে বিমানবন্দরে বিদায় জানান। বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন কর্মকর্তা বলেন, শাহরুখ একজন বড় মাপের শিল্পী। তিনি তা প্রমাণ করে গেলেন। যাওয়ার সময়ে হিন্দি ও ইংরেজি ভাষায় বাংলাদেশের প্রশংসা করে গেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ খুব ভাল। তারা ভীষণ সংস্কৃতিমনা। রাত পৌনে ১টায় স্ত্রী, পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে শাহরুখ বিমানবন্দরে প্রবেশ করেন। এর পরপরই বিমানবন্দরে প্রবেশ করেন রানী মুখার্জি, ইশা কোপিকার, অর্জুন রামপাল, নীরজ শ্রীধর, শেফালি জরিওয়ালা। এর আগে তার অগ্রবর্তী দলের সদস্যরা তার নিরাপত্তার ব্যাপারে রুট ক্লিয়ারেন্স দেন। তারপরই তিনি মুভ করেন। বিমানবন্দরে তিনি অবস্থানকালে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন সক্রিয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের ওসি মনিরুজ্জামান বলেন, শাহরুখ খান শুক্রবার বেলা সোয়া ২টা থেকে ২টা ৩৫ মিনিটে বিমানবন্দরে এসে পৌঁছান। অবস্থান করেন ১৫-২০ মিনিট। এই সময়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সূত্র জানায়, শাহরুখ খান বিমানবন্দর থেকে সরাসরি আর্মি স্টেডিয়ামে যান। তিনি যে মঞ্চে অনুষ্ঠান করবেন সেখানে একবার রিহার্সেল না করে অনুষ্ঠান করতে রাজি ছিলেন না। এ কারণে রাতের অনুষ্ঠানে তার মধ্যে কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি। সেখানে তিনি রিহার্সেলে অংশ নিয়ে যান হোটেল রেডিসনে। সূত্র জানায়, এক ঘণ্টা তিনি সেখানে ছিলেন। হোটেলে অবস্থানকালে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় তার জন্য। তিনি যে লিফটি ব্যবহার করেন সেটি তিনি, তার স্ত্রী, ছেলেমেয়ে ও অন্য পাঁচজন শিল্পী ছাড়া কাউকে ওই সময়ে ব্যবহার করতে দেয়া হয়নি। হোটেলে তিনি কোন ফ্লোরে, কোথায় আছেন এটা নিরাপত্তা রক্ষীরা ছাড়া কেউ জানতেন না। হোটেলের ২-৩ জন কর্মকর্তা ছাড়া এর বাইরে যেন কেউ জানতে না পারে এ জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়। হোটেলের রুম সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানতেন। তার জন্য হোটেল রেডিসনের প্রধান শেফ প্রস্তুত ছিলেন সব সময়।

সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes