স্পেশাল কাউন্সেল মুয়েলারের কড়া সমালোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কড়া আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার ও সমালোচকদের বিরুদ্ধে। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মেরিল্যান্ডে কনজার্ভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি সবচেয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। এ সময় ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা টিম ও রাশিয়ার মধ্যে সমঝোতার তদন্তকারী রবার্ট মুয়েলারের বিরুদ্ধে কড়া সমালোচনার তীর ছুড়ে মারেন। তিনি বলেন, আমরা এমন লোকজনের কাছ থেকে রিপোর্টের জন্য অপেক্ষা করছি, যারা নির্বাচিত নয়। উল্লেখ্য, ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে সমঝোতার তদন্ত রিপোর্ট অল্প সময়ের মধ্যে
মার্কিন এটর্নি জেনারেলের হাতে তুলে দেয়ার কথা রয়েছে রবার্ট মুয়েলারের। তার দিকে ইঙ্গিত করে ট্রাম্প যখন ওই বক্তব্য রাখেন তখন নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ট্রাম্প আরো বলেন, দুর্ভাগ্যজনক হলো, বেশ কিছু স্থানে ভুল লোককে বসানো হয়েছে। তাদের এখানে থাকা উচিত ছিল না।
আকস্মিকভাবে তারা আপনাদেরকে আবোলতাবোল কথা বলার চেষ্টা করছে। উল্লেখ্য, স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের তদন্তকে অনেকবার প্রেসিডেন্ট ট্রাম্প ‘উইচ হান্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন।
দুই ঘন্টার বেশি সময় বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময় তিনি সাবেক এটর্নি জেনারেল জেফ সেশনস, এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি, ডেমোক্রেটিক পার্টি, তার উত্তর কোরিয়া নীতির সমালোচকদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার দ্বিতীয় সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ট্রাম্প বার বার বলেন, রবার্ট মুয়েলার কখনো ভোটে জেতেন নি। ভোটে জেতেন নি ডেপুটি এটর্নি জেনারেল রড রোসেনস্টেইন, যিনি মুয়েলারকে তার পদে নিয়োগ দিয়েছেন।
ওদিকে প্রেসিডেন্টের এত ঘন ঘন আক্রমণের মুখে মার্চেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন রোসেনস্টেইন। ট্রাম্প অভিযোগ করেছেন, এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমির সঙ্গে রবার্ট মুয়েলারের বন্ধুত্ব রয়েছে। তারা বেস্ট ফ্রেন্ড। তিনি ঠাট্টা করেন সাবেক এটর্নি জেনারেল জেফ সেশনসের উচ্চারণ নিয়ে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী