Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: March 5, 2020 | 12:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (৪ মার্চ) ঢাকায় স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। ঢাকা থেকে তার মৃত্যুর খবর জানিয়েছেন মরহুম সাব্বিরের ছোট ভাই জুনেল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও ভাই-বোন সহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। খবর ইউএনএ’র।

সিলেট শহরের কালাশীল নিবাসী মরহুম হাফিজ আব্দুল কাদির-এর পুত্র সাব্বির আহমেদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। তিনি সিলেট সদর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি, স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাবেক সাধারণ সম্পাদক, মোহামেডান স্পোর্টিং ক্লাব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক সহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মরহুম সাব্বির আহমেদের নামাজে জানাজা বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর সিলেট শহরের টিলাগড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

শোক প্রকাশ: সাব্বির আহমেদের ইন্তেকালে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, বিএনপি নেতা ফারুক চৌধুরী পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও সাব্বির আহমেদের ইন্তেকালে পৃথক বার্তায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি আহবাব চৌধুরী, সিলেট সদর সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুদুল হক সানু, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ