Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

স্প্যাম পাঠানোতে শীর্ষে যুক্তরাষ্ট্র, ভারত, চীন

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: May 25, 2013 | 6:38 PM

মোজাহেদুল ইসলাম :

প্রযুক্তি বিশ্বে নিরাপত্তার ইস্যুই এখন সবচেয়ে বেশি আলোচিত। নানা ধরনের সাইবার আক্রমণের মধ্যে রয়েছে ভাইরাস, ম্যালওয়্যার এবং স্প্যামওয়্যারই প্রধান। এর মধ্যে স্প্যামিংয়ের শিকার হয়ে থাকেন কমবেশি সকলেই। তাই স্প্যামিং নিয়ে বাড়তি মনোযোগ প্রয়োজন বলেই মন্তব্য প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের। প্রযুক্তির নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো সম্প্রতি চলতি বছরের প্রথম চতুর্ভাগের (জানুয়ারি-মার্চ) প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। আর এই প্রতিবেদনে জানানো হয়েছে, স্প্যাম পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন। এর মধ্যে গত বছরে স্প্যামিংয়ে শীর্ষে ছিল ভারত। এই বছরে ভারতকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে যে পরিমাণ স্প্যাম ম্যাসেজ পাঠানো হয় তার ১১.৬৪ শতাংশ পাঠানো হয় যুক্তরাষ্ট্র থেকে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ভারত স্প্যাম পাঠিয়ে থাকে ৭.৭ শতাংশ। আর চীন থেকে পাঠানো হয় ৪.২৮ শতাংশ স্প্যাম। স্প্যাম পাঠানোতে পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে স্পেন, তাইওয়ান, পেরু, রাশিয়া, ভিয়েতনাম, বেলারুশ এবং কলম্বিয়া। শীর্ষ এই দশটি দেশ মিলে প্রায় ৪৮ শতাংশ স্প্যাম ম্যাসেজ পাঠিয়ে থাকে সারা বিশ্বে। এই প্রতিবেদনে বটনেট, ম্যালওয়্যার সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বটনেট সার্ভার রয়েছে যুক্তরাষ্ট্রে, যার পরিমাণ ৩৫.৬৬ শতাংশ। এর পরের দুইটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (১০.৮৮ শতাংশ) এবং দক্ষিণ কোরিয়া (৬.৫১ শতাংশ)। বটনেট-সংযুক্ত কম্পিউটারের পরিমাণেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ২৮.১২ শতাংশ কম্পিউটার বটনেটে যুক্ত। বটনেটে যুক্ত কম্পিউটারের শতকরা পরিমাণে পরের স্থানগুলোতে রয়েছে দক্ষিণ কোরিয়া (২১.২৭ শতাংশ), ইতালি (১০.৪৬ শতাংশ), মালয়েশিয়া (৮.৮৮ শতাংশ)। বছরের প্রথম চতুর্ভাগে ম্যালওয়্যারগুলোর মধ্যে ডাউনলোডের সংখ্যায় শীর্ষে রয়েছে ওয়ার্ম-ডাউন (৭,৪১,০০০), ট্রোজ-জ্যাকেস/সিরেফি (২,৭৪,০০০) এবং এডিডাব্লিউ-প্রাইসগং (২,৩৪,০০০)। ক্ষতিকর ও সন্দেহজনক ইউআরএল-এর দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড। সময়ের সাথে সাথে পিসির পাশাপাশি স্মার্টফোনে ম্যালওয়্যার বা স্প্যামের বিষয় সাইবার অপরাধীদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানানো হয় এই প্রতিবেদনে।ইত্তেফাক I

এশিয়ায় বাড়ছে ছদ্মবেশী মুঠোফোন ভাইরাস

এশিয়া অঞ্চলের দেশগুলোতে মুঠোফোনে ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে। ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যাটারির চার্জ দ্রুত শুষে নেয় এমন অ্যাপ্লিকেশন ডাউনলোডের হার এ অঞ্চলে দ্রুত বাড়ছে বলেই এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারনেট নিরাপত্তা-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো।
চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের তথ্য নিয়ে প্রকাশিত ট্রেন্ড মাইক্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্প্যাম বা ভাইরাস বার্তা পাঠানোর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এরপরেই রয়েছে ভারত।
ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা জানিয়েছেন, ভুয়া অ্যাপ্লিকেশন ডাউনলোডের হার বেড়েছে। পরিচিত ম্যালওয়্যার অ্যাপ্লিকেশনগুলো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর ছদ্মবেশে থাকায় অনেকেই না বুঝে ডাউনলোড করছেন এমন অ্যাপ্লিকেশন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV