স্বদেশী ছেলে বিয়েতে নিউইয়র্কে বাংলাদেশি তরুণীদের আগ্রহ কম : জরিপের তথ্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জন্মগ্রহণকারি এবং বেড়ে উঠা তরুনীদের অধিকাংশেরই দেশী ছেলেদের বিয়ে করার বিষয়ে আগ্রহ কম। “কানেক্ট বাংলাদেশ” নামক একটি সংস্থার জরিপে এমন তথ্য উদঘাটিত হয়েছে। জরিপে অংশ নেয়া ৯০ জন কিশোর -কিশোরীর কাছে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছিল। একটি প্রশ্ন ছিল, তারা কি বড় হয়ে মা-বাবার দেশের ছেলে বা মেয়েকে (যুক্তরাষ্ট্রে বসবাসরত) বিয়ে করতে আগ্রহী? এমন প্রশ্নে ৭৩% হ্যাঁ বলেছে। তার মধ্যে ৭০ শতাংশ ছেলে স্বদেশী মেয়েকে বিয়ের কথা বললেও, মেয়েদের মধ্যে এই হার মাত্র ৩০ ভাগ। তবে জরিপে অংশ নেয়া ছেলেদের সংখ্যা ছিল বেশি। মোট ৯০ জনের মধ্যে ৫৬ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।
নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে ‘অঙ্কুর’ নামে একটি অলাভজনক সংগঠনের পক্ষ থেকে স¤প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিটির লক্ষ্য ছিল প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সাথে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়া। সেই অনুষ্ঠানে এবং পরে এই জরিপটি চালানো হয়। এ সপ্তাহে ঐ জরিপের ফলাফল গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে। এতে অংশ নেয়াদের মধ্যে ৫৮ জনের বয়স ছিল ১১ থেকে ১৮ বছর, ১৬ জনের বয়স ছিল ১৯ থেকে ২৬ বছর এবং ১৪ জনের বয়স ছিল ৩ থেকে ১০ বছর।
একটি প্রশ্নের উত্তরে ৯৬% বলেছে, তারা বাংলাদেশে ভ্রমণ করেছে। মাত্র ৪ শতাংশ এখনো বাংলাদেশ দেখেনি। তাদের মধ্যে বেশিরভাগই বলেছে মা-বাবার দেশে মুগ্ধ তারা। এর কারণ হিসেবে তারা সবুজ শ্যামল দেশটির প্রতি নিজেদের ভালো লাগার কথা তুলে ধরেছে। বাংলাদেশের মানুষ খুব বন্ধু পরায়ণ, পারিবারিক বন্ধন খুব শক্ত, সামাজিক মূল্যবোধের কথাও তুলে ধরেছে তারা। তবে খুব অল্প কয়েকজন বলেছে দূষণ, ঘণবসতি, বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতাসহ কিছু কারণে তাদের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা ভালো হয়নি।
একটি উত্তরে জরিপে অংশ নেয়া শতভাগ কিশোর-কিশোরী বলেছে, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে তারা গর্বিত। তাদের প্রায় সবাই বড় হয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। প্রকল্পটির উদ্যোক্তা ডা. ফেরদৌস খন্দকার বলেছেন, “দেখুন আমরা কিছু প্রশ্ন রেখে কিশোর ও কিশোরীদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। এটা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়েছে। এরপরও খুব ভালো কিছু পর্যবেক্ষণ আমরা পেয়েছি। ভালো লেগেছে, প্রবাসে বেড়ে উঠলেও, শিশু কিশোররা বাংলাদেশ নিয়ে ভাবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়”।
কিশোর-কিশোরীদের বাংলাদেশিদের বিয়ে করার ভাবনা বিষয়ে জানতে চাইলে ডা. ফেরদৌস খন্দকার বলেন, “পুরো বিষয়টি হয়তো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অবস্থা ও কালের পার্থক্যে এমনও হতে পারে, এই প্রশ্নের উত্তরে কিছু তারতম্য ঘটবে। কিন্তু আপাতত: আমরা যে উত্তর পেয়েছি, সেটাই কেবল সবার সামনে তুলে ধরেছি”।
ভবিষ্যতে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, বস্টন, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্টেটে ‘কানেক্ট বাংলাদেশ’ কর্মসূচি চালানো হবে। সেই সাথে অন্যান্য স্টেটেও এমন জরিপ চালানোর পরিকল্পণার কথা তুলে ধরেন ডা. ফেরদৌস খন্দকার। তখন উত্তরের পাশাপাশি, কিশোর কিশোরীদের ভাবনাগুলোর ব্যাখ্যাও জানতে চাওয়া হবে। পরে প্রতিবেদন আকারে তা প্রকাশ করা হবে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’