স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী লেখকরা সাহিত্য চর্চা করেন : নিউইয়র্কে স্বদেশ ফোরামের সাহিত্য সভায় আলোচকরা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সাহিত্য জীবনের প্রতিচ্ছবি। সাহিত্যের মাধ্যমে জীবনের সুখ দুঃখের কথা ফুটে ওঠে। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী লেখকরা সাহিত্য চর্চা করে যাচ্ছেন প্রবাসের কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়ে।
গত ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত সাহিত্য সভায় আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন।
স্বদেশ ফোরামের সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার আলমগীর বাবুল ও বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
সাহিত্য সভায় লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন আবুল বাসার, কিবরিয়া চৌধুরী, শামীম আরা আফিয়া, মেহের চৌধুরী, এমাদ উদ্দিন এডভোকেট, আহমেদ শামসুদ্দিন কুটি, কাজী জামান, মোহাম্মদ আব্দুল জলিল, মাসুদ আলম, আশরাফ হাসান, হাবিব ফয়েজি, পারভীন বানু, মাসুম আহমদ, হাবিবুর রহমান, হাফিজ উদ্দিন, রজত কান্তি সী, মাসুদ মোর্শেদ, এম.এ মান্নান, রুবেল আহমদ প্রমুখ। সাহিত্য সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ