Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘স্বর্ণ অ্যাপল’!

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: April 11, 2012 | 3:08 PM

 

অ্যাপলের বাজার মূলধন প্রথমবারের মতো ৬০০ বিলিয়ন ডলার পার হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার অ্যাপল এ মাইলফলক স্পর্শ করেছে। অ্যাপল ছাড়া এর আগে ৬০০ বিলিয়ন বাজার মূলধন স্পর্শ করেছিল মাইক্রোসফট করপোরেশন। ৩০ ডিসেম্বর ১৯৯৯ সালে মাইক্রোসফট ৬১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। বর্তমানে মাইক্রোসফটের বাজার মূলধন ২৫৫ বিলিয়ন ডলার। এ ছাড়া ২০০০ সালের আগস্ট মাসে প্রায় ৬০০ বিলিয়নের ঘরে পৌঁছেছিল জেনারেল ইলেকট্রিক কোম্পানি।
৯ এপ্রিল সোমবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৪৪ ডলার। হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, সোমবারের লেনদেনের হিসেবে অ্যাপলের বাজার মূলধন ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে ২৯ ফেব্রুয়ারি অ্যাপলের বাজার মূলধন ৫০০ বিলিয়ন ছাড়িয়েছিল। এখন পর্যন্ত মাত্র পাঁচটি কোম্পানির বাজার মূলধন এ মাইলফলক স্পর্শ করতে পেরেছিল।
এদিকে বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে শিগগির আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যাপল। ২০১৪ সাল নাগাদ অ্যাপলের বাজার মূলধন ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করতে পারে। অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম এক হাজার ডলার ছুঁলেই আর্থিক মূল্যমানের হিসেবে অ্যাপল এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।
প্রায় ৬০০ কোটি ডলারেরও বেশি শেয়ার মূল্যের কারণে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব পেয়েছে অ্যাপল। ২০১১ সালে মাত্র সাড়ে ৩০০ বিলিয়ন ডলার বাজার মূলধন ছিল অ্যাপলের; কিন্তু এক বছরের মধ্যে মুনাফার অঙ্ক এতটাই বেড়েছে যে, বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপল এখন খুব দ্রুত ট্রিলিয়নের ঘরে পৌঁছে যাবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী টিম কুক ২০১১ সালে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এরপর তাঁর হাত ধরেই আইফোন ৪ এস ও নিউ আইপ্যাড বাজারে আনে অ্যাপল। সারা বিশ্বে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদাও রয়েছে। এ প্রসঙ্গে টিম কুক বলেছেন, ‘আমাদের জোগান যদি বর্তমানের চাইতে বেশি হতো, সে ক্ষেত্রে আমরা আরও বেশি অ্যাপল পণ্য বিক্রি করতে পারতাম। কিন্তু চাহিদার তুলনায় জোগান কম থাকায় আমরা খুশি নই।’
অ্যাপল নতুন পণ্য হিসেবে আইফোন ৫, আইটিভি, আইম্যাক, ম্যাকবুক এয়ার ও আইপড আনতে পারে বলে প্রযুক্তি বিশ্বে গুজব রটেছে। এদিকে বাজার-বিশ্লেষকেরা মনে করছেন, অ্যাপলের নতুন পণ্যগুলো বাজারে এলে ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV