Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চকে নিউইয়র্ক স্টেট কর্তৃক বাংলাদেশ ইন্ডিপেন্ডেট ডে ঘোষণা করে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: March 16, 2021 | 10:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: Recognizing March 26, 2021, as Bangladesh Independence Day। আমেরিকায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের জন্য রচিত হলো আরেকটি গৌরবজনক অর্জন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে নিউইয়র্ক সিনেটে সম্প্রতি একটি রেজ্যুলেশন পাশ হয়েছে। রেজুলেশন নম্বর J440।  মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহার প্রস্তাবনায় নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু আইন পরিষদে উত্থাপন করলে দিনটি (২৬ মার্চ ২০২১) কে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে নিউ ইয়র্ক স্টেটের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়। এখন থেকে (২৬ মার্চ) দিনটিকে নিউ ইয়র্ক স্টেট উদযাপন করবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে।  উল্লেখ্য, ইতিপূর্বে আলবেনীতে দিবসটি পালিত হলেও এই প্রথম সিনেটে আইন হিসেবে দিনটি অন্তর্ভুক্ত হলো।  
রেজ্যুলেশনে বলা হয়েছে, ৫০ বছর আগে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। একটি শান্তিপূর্ণ দেশের বিনির্মাণে যা এখনো দেশটির মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে কাজ করছে।

রেজ্যুলেশনে আরো বলা হয়, ‘আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে নিউ ইয়র্কের বাংলাদেশি-আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশি আমেরিকানদেরকে তাদের সুবর্ণ জয়ন্তী পালনে সহায়তা করার মধ্য দিয়ে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর কাছাকাছি নিয়ে আসবে নিউ ইয়র্ক স্টেট’।

২০১৬ সালের ২৬ মার্চ থেকে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করার জন্যে বড় ভূমিকা রেখে আসছে বলে রেজ্যুলেশনে উল্লেখ করা হয়। মুক্তধারার উদ্যোগে ভাষা দিবস পালন, বইমেলার আয়োজন ছাড়াও গত পাঁচ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের কথাও এই রেজ্যুলেশনে তুলে ধরা হয়েছে।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  ও সিইও বিশ্বজিত সাহা বলেন, ‘নিউ ইয়র্কে বসবাসরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশির এই অর্জন।  জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের গৌরবোজ্বল স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী পালনের জন্য আমরা ২০১৬ সাল থেকে কাজ শুরু করি।  যার ফলে বাংলাদেশের স্বাধীনতা প্যারেডে নিউইয়র্কের কম্পট্রলার, পাবলিক এডভোকেট, সিনেটর, এসেম্বলি মেম্বার, কাউন্সিল মেম্বারসহ সকলকে বাংলাদেশের প্যারেডে যুক্ত করা হয়।  কোভিড ১৯ আমাদের অনেক পরিকল্পনা ব্যাহত হয়। কিন্তু দীর্ঘ দিন আগে থেকে লক্ষ্য নিয়ে কাজ শুরু করার ফলে এই ধরণের অর্জন সম্ভব হয়েছে।  জাতির পিতার জন্মশত বার্ষিকীর ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু ডে ঘোষণা, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক বঙ্গবন্ধু স্মারক ডাক চিহ্ন প্রকাশ করা সম্ভব হয়েছে।  

এদিকে এর আগে ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ বা ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে এই আইন করে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ