Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লুইজিয়ানা গভর্নরের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 27, 2021 | 3:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেটের গভর্নর জন বেল এডোয়ার্ডস।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান ঘিরে ফাউন্ডেশনের জাতীয় সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক ও শিক্ষাবিদ মোস্তফা সারোয়ারের মাধ্যমে এ বিবৃতি দেন তিনি।

গত ২১ মার্চ দেওয়া বিবৃতির কপি এসেছে সোমবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসারের কাছে।
বিবৃতিতে বলা হয়েছে, “স্টেট অব লুইজিয়ানার নামে এবং আমার ওপর অর্পিত ক্ষমতাবলে আমি জন বেল এডোয়ার্ডস, এই মহান স্টেটের নাগরিকেরা যুগপৎ গত ২১ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের স্বীকৃতিস্বরূপ এতদ্বারা বিশেষ স্বীকৃতি প্রদান করছি ড. আব্দুল মোমেন, ড. মোস্তফা সারোয়ারসহ নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নর্থ আমেরিকা চ্যাপ্টারের সব সদস্যকেও সম্মান জানাচ্ছি।”
এর আগে নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যামশায়ার এবং জর্জিয়া স্টেট থেকেও এ উপলক্ষে বাংলাদেশের নাগরিকদের অভিনন্দন জানানোর পাশাপাশি বাঙালি জাতির স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
মার্কিন কংগ্রেসেও এ উপলক্ষে একটি রেজ্যুলেশন উত্থাপন করা হয়েছে। এসব রেজ্যুলেশন, ঘোষণাপত্র, অভিনন্দন ইস্যুর জন্য সংশ্লিষ্ট স্টেট ও পার্লামেন্টে দেন-দরবার চালায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম ও বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারর্ন্স। প্রবাসের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গঠিত এসব সংগঠনের সাম্প্রতিক তৎপরতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রে চলছিল, তা রুখে দেওয়ার ক্ষেত্রে বড় একটি বিজয় অর্জিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
২১ মার্চ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভার্চুয়াল সমাবেশ হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন এ সংগঠনের জাতীয় সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV