Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্বাধীন ইচ্ছাশক্তির উৎস কী?

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 11, 2014 | 9:18 AM

স্বাধীন ইচ্ছাশক্তির উৎস কী?কোনো কিছু পছন্দ-অপছন্দ করা অথবা কোনো ভুল করার নেপথ্যে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের সম্পর্ক রয়েছে ৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, মস্তিষ্কের পেছনের অংশে বৈদ্যুতিক তরঙ্গের এলোমেলো প্রবাহ বা ওঠানামার কারণেই আমরা স্বাধীনভাবে কোনো কিছু পছন্দ করি বা সিদ্ধান্ত নিই৷
যুক্তরাষ্ট্রের ডাভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইন্ড অ্যান্ড ব্রেনের গবেষক জেস বেংসন বলেন, আবেগপ্রবণ অবস্থায় অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক প্ররোচিত হতে পারে৷ এমনিতে মস্তিষ্কের পেছনের অংশে ‘শোরগোলের’ স্বাভাবিক মাত্রা রয়েছে৷ নতুন গবেষণায় দেখা যাচ্ছে, মস্তিষ্কের গিতবিধি বিশ্লেষণ করে অনেক সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকেই বলে দেওয়া সম্ভব হয়৷
মনোবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট ১৯৭০-এর দশকে মানবমস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গপ্রবাহ নিয়ে অনুরূপ একটি গবেষণা করেছিলেন৷ বেংসন বলেন, লিবেটের পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন৷ কিন্তু নতুন পরীক্ষায় ব্যাপারটি অজানা ছিল এবং এলোমেলোভাবে নির্ণয় করা হয়েছে৷
বেংসনের গবেষণায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ৷ আর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জার্নাল অব কগনিটিভ নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ সূত্র: সায়েন্স ডেইলি ৷প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV