Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করছে দক্ষিণ সুদান

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: July 8, 2011 | 11:38 AM

ইউএসএনিউজ ডেস্ক: আগামীকাল দক্ষিণ সুদান বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী দেশটির নাম হবে রিপাবলিক অব সাউথ সুদান। গতকাল বৃহস্পতিবার দেশটির নয়া সংবিধান অনুমোদন করা হয়েছে। কাল শনিবার স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট সালভা কার সংবিধান উদ্বোধন করবেন।  বিবিসির খবরে একথা বলা হয়।কাল দক্ষিণ সুদানের রাজধানী জুবায় স্বাধীনতা দিবস উদ্বোধন করা হবে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশীর ও বিশ্বের অন্যান্য দেশের গণ্যমান্য ব্যক্তিগণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।নির্ধারণ করা হয়েছে জাতীয় সঙ্গীত। এরই মধ্যে দেশটির টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো থেকে নয়া দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়াও শুরু হয়ে গেছে। আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে স্বাধীনতার উৎসব।
এদিকে স্বাধীনতা-পরবর্তী সময় দেশটির সহিংস এলাকাগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী রাখার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে।আজ দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশন শেষ হচ্ছে। জাতিসংঘের একজন রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে নতুন কোনো প্রস্তাব পাস না হলে আগামী রোববার থেকেই সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। এ প্রেক্ষাপটে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইচ গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক বক্তব্যে এ কথা বলেছেন।সুসান রাইচ বলেছেন, স্বাধীনতার পর দক্ষিণ সুদানের সহিংস এলাকা বলে পরিচিত দক্ষিণ কোরদোফান ও ব্লু নাইল এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থান করা উচিত। তিনি বলেন, ‘সুদান থেকে জাতিসংঘের সব সেনা তুলে নিয়ে আসা একটি উদ্বেগের বিষয়। সাধারণ নাগরিকদের রক্ষা ও মানবিক সহায়তার জন্য সেখানকার সহিংস এলাকায় একটা নির্দিষ্ট সময়ের জন্য জাতিসংঘের শান্তি সেনাদের অবস্থান করা দরকার।’
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সাত হাজার জাতিসংঘ শান্তিরক্ষী ও অতিরিক্ত ৯০০ বেসামরিক পুলিশ নিয়ে দক্ষিণ সুদানে নতুন একটি মিশন সৃষ্টি করা হতে পারে। এ নিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলা হবে। তবে খার্তুম এই প্রস্তাবের বিরোধী বলে সুস্পষ্ট করে দিয়েছে। তারা বলেছে, নতুন চুক্তি না হলে উত্তর সুদান থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চলে যেতে হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে স্বাধীনতা প্রশ্নে দক্ষিণ সুদানে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ৯৯ শতাংশের বেশি মানুষ দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে রায় দেন। ২০০৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়। স্বাধীনতা লাভে দক্ষিণ সুদানকে বহু মূল্য দিতে হয়েছে। উত্তর সুদানের সঙ্গে লড়াইয়ে প্রায় ১৫ লাখ লোক নিহত হয়েছে।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV