স্মার্টফোনের অধিক ব্যবহার মস্তিষ্কে ক্যান্সারের আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দেয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্মার্টফোনের অধিক ব্যবহার মস্তিষ্কে ক্যান্সারের আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দেয়। মুম্বাই আইআইটির এক প্রফেসর সম্প্রতি স্মার্টফোনের অধিক ব্যবহার নিয়ে একটি গবেষণা করেছিলেন। সেই গবেষণায় তিনি দাবি করেছেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দেয়।
প্রফেসর গিরিশ কুমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে গিয়ে রেডিয়েশন হ্যাজার্ডস অফ সেল ফোন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্মার্টফোনের কুপ্রভাব সম্পর্কে মুখ খোলেন। এখনকার তরুণ প্রজন্ম স্মার্টফোন ছাড়া চলতে পারে না। কিন্তু সেই স্মার্টফোন যে তাদের কত বড় বিপদ ডেকে আনছে, সেকথা বোধহয় কেউই বুঝতে পারছে না। কাজেই আসন্ন বিপদ থেকে নিজেদের বাঁচাতে এখনই সতর্ক হওয়া উচিত প্রত্যেকের।
তিনি তরুণ প্রজন্মকে সাবধান করেছেন, স্মার্টফোন দিনে তিরিশ মিনিটের বেশি যেন কেউ ব্যবহারই না করেন। সেটা না করলেই সামনে সমূহ বিপদ। এমনকি সেই সংক্রান্ত একটি রিপোর্টও তিনি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছেন। শুধু মস্তিষ্কে ক্যান্সার নয়, মোবাইল ফোন থেকে বেরনো ফ্রি র্যাডিকাল পুরুষের প্রজনন ক্ষমতার ওপরও মারাত্মক প্রভাব ফেলে বলে দাবি করেছেন ওই শিক্ষক। কিশোর বয়সের থেকেও স্মার্টফোন সবচেয়ে বেশি প্রভাবিত করে শিশু মস্তিষ্কে। কারণ, এই সময় মস্তিষ্কের আস্তরণ পাতলা থাকে।
শুধু মানুষ নয়, মোবাইলের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে পশু, পাখি এবং গাছের ওপরও। শুধু ক্যান্সার বা প্রজনন ক্ষমতা নয়, ঘুমের সমস্যা, নিউরোডিজেনারেটিভ রোগ, অ্যালঝাইমার বা পার্কিনসনের মতো অসুখেও আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ