Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

স্মৃতিধারণ ও অপসারণের কাজ হবে পরীক্ষাগারেই

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: September 15, 2013 | 6:01 PM

Untitled-4মানুষের মস্তিষ্কের উপযোগী স্মৃতি তৈরি I কী দারুণ ব্যাপারই না হতো যদি প্রিয় স্মৃতিগুলোকে আজীবন ধরে রাখতে সম্ভব হতো। অথবা যদি দুঃসহ বেদনাদায়ক ঘটনাগুলো একেবারে ভুলে যাওয়া যেত! মার্কিন গবেষকেরা এবার এ রকম আশার কথা শুনিয়েছেন। তাঁদের দাবি, মস্তিষ্কে নির্দিষ্ট কিছু স্মৃতি তৈরি ও ধারণ এবং অনাকাঙ্ক্ষিত কিছু স্মৃতি মুছে ফেলার কাজটি পরীক্ষাগারেই করা সম্ভব। তাঁরা ইঁদুরের ওপর পৃথক দুটি গবেষণা চালিয়ে নতুন স্মৃতিধারণ ও অপসারণের কাজে ইতিমধ্যে সাফল্য পেয়েছেন। গবেষকদের আশা, মানুষের মস্তিষ্কের উপযোগী স্মৃতি তৈরি, ধারণ ও অপসারণও হয়তো একদিন সম্ভব হবে। আর সেই নতুন স্মৃতি স্বাভাবিক স্মৃতির মতোই দীর্ঘস্থায়ী হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (আরভাইন) গবেষকেরা ইঁদুরের মস্তিষ্কে নতুন স্মৃতি তৈরির জন্য দায়ী নতুন একটি রাসায়নিক প্রবাহ শনাক্ত করেন। এরপর গবেষণাগারে কৃত্রিম উপায়ে ইঁদুরের মস্তিষ্কে সেই প্রবাহের মাত্রা বাড়ানোর ব্যবস্থা করা হয়। আর এ সময় বাজানো হয় বিশেষ এক ধরনের সুর। পরবর্তী দিন পরীক্ষা করে দেখা যায়, ইঁদুর সেই নির্দিষ্ট সুর শনাক্ত করতে পারছে। এতে ইঁদুরের মস্তিষ্কে নতুন স্মৃতি তৈরির বিষয়টি প্রমাণ হয়। সংশ্লিষ্ট গবেষকেরা সায়েন্সডেইলি পত্রিকাকে বলেন, গবেষণাগারে তৈরি স্মৃতির বৈশিষ্ট্য সাধারণ স্মৃতির মতোই। তবে স্থায়িত্বের বিবেচনায় কৃত্রিম স্মৃতি অনেক এগিয়ে রয়েছে। এই গবেষণার পাশাপাশি একই সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটে একদল গবেষক ইঁদুরের মস্তিষ্কের নির্দিষ্ট কিছু স্মৃতি মুছে ফেলার বিষয়টি নিয়ে কাজ করেন। এ ক্ষেত্রে অন্যান্য স্মৃতি অক্ষত রাখার ব্যাপারটি নিশ্চিত করা হয়। তাঁরা স্মৃতি অপসারণকারী একটি রাসায়নিক পদার্থ ইঁদুরের মস্তিষ্কে স্থাপন করে দেখতে পান, এতে ইঁদুরের মাদকাসক্তির স্মৃতি তাৎক্ষণিক ও স্থায়ীভাবে মুছে যায়। মাদকাসক্তির স্মৃতি মুছে ফেলার জন্য মেথামফেটামাইনে (মেথ) আসক্ত কয়েকটি ইঁদুরের ওপর ওই গবেষণা চালানো হয়। ইয়াবাজাতীয় মাদক তৈরিতে মেথ ব্যবহূত হয়ে থাকে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক কোর্টনি মিলার বলেন, হলিউডের চলচ্চিত্রের মতো কারও মস্তিষ্ক একেবারে স্মৃতিশূন্য করে দেওয়া তাঁদের উদ্দেশ্য নয়। বরং অন্যান্য স্মৃতি অক্ষত রেখেই অতীতের কোনো দুঃসহ স্মৃতি বা মাদকাসক্তির মতো বিষয়গুলো একেবারে মুছে দিয়ে জীবনকে আরও সুন্দর করাই তাঁদের লক্ষ্য। তবে এই গবেষণা কেবল ইঁদুরের ক্ষেত্রেই সফল হয়েছে। টাইম। প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV