স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটির বাংলাদেশীদের মাঝে রিলিফ বিতরন
আকবর হোসাইন. আটলাণ্টিক সিটি থেকে : গত ১১ নভেম্বর বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সী এবং ডেলোয়ার ভ্যালী বাংলাদেশ সমিতি ও মোদের পাঠশালার সমন্বিত সহযোগিতায় বাংলাদেশীদের মাঝে কম্বল,শিশু খাদ্য, রান্নার তেল এবং হিটার বিতরন করা হয়েছে আটলান্টিক সিটির ক্যাফে কাবাব রেষ্টুরেন্টে ।রিলিফ বিতরনী অনুষ্ঠানে চট্রগ্রাম সমিতির সভাপতি কাজী আজম উপস্হিত ছিলেন।প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে আঘাত প্রাপ্ত যুক্তরাষ্ট্রের নিউজার্সীর বিখ্যাত বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটিতে বসবাসরত অনেক বাংলাদেশীরা ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্যান্ডির আঘাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ হাজার বাংলাদেশী।

এছাড়াও আশে পাশের বিভিন্ন সিটিতে বসবাসরত আরো ৪/৫ হাজার বাংলাদেশী হয়ে পড়েছেন কর্মহীন। এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং আটলান্টিক সিটি বাংলাদেশ বিজিনেস সোসাইটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ লিটন জানান ডেলোয়ার ভ্যালী বাংলাদেশ সমিতি এবং মোদের পাঠশালার সমন্বিত সহযোগিতায় তারা বাংলাদেশীদের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডেলোয়ার ভ্যালী বাংলাদেশ সমিতির পক্ষে ডাঃ জিয়াউদ্দিন আহমেদ সাদেক,আলী যাকের এবং সৈয়দ সিরাজ জানান আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশীদের চাহিদা বিবেচনা করে বাংলাদেশীদেরকে সহযোগিতার জন্য বাংলাদেশ এসোসিয়েশনের অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং আটলান্টিক সিটি বাংলাদেশ বিজিনেস সোসাইটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ লিটনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।

গত ৫ই নভেম্বর রোববার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান অব নর্থ আমেরিকা, নিউইর্য়ক চেপ্টারের উদ্যেগে আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়ামে হ্যারিকেন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীসহ স্হানীয় আমেরিকানদের মাঝে রিলিফ বিতরন করার পর বাংলাদেশীরা বিশেষভাবে সহযোগিতা পেয়েছেন মসজিদ আল-হেরার পক্ষ থেকে। মসজিদ আল-হেরার পেশ ইমাম ডঃ রুহুল আমিন এবং মসজিদের প্রধান তত্ত্বাধায়ক ইকবাল হোসেন জানান মুসলিম সংগঠন মুসলিম উম্মাহ অব আমেরিকা এবং ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার সহযোগিতায় তারা এখনও পর্যন্ত চারশত বাংলাদেশীর মাঝে চারশত কম্বল এবং ১০০ শত হিটার বিতরন করেছেন।ডঃ রুহুল আমিন জানান ইসলামিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশীদেরকে সহযোগিতার জন্য তারা তাদের সকল প্রচেষ্টা অব্যহত রেখেছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক নুরন্নবী চৌধুরী শামীম এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান ১১ নভেম্বরের মত আগামীতে এসোসিয়েশন সহযোগী বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বাংলাদেশীদের মাঝে আরও রিলিফ বিতরন করা হবে।এদিকে একই দিন একই স্হানে চট্রগ্রাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশীদের মাঝে রিলিফ বিতরনের কথা থাকলেও অনাকাংখিত কিছু পরিস্হিতির কারনে তাদের রিলিফ বিতরন করা সম্ভব হয়নি বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity