স্যান্ডির পর এবার নিউইয়র্কে তুষার ঝড়
সাখাওয়াত হোসেন সেলিম : স্যান্ডির পর এবার তুষার ঝড়ে আক্রান্ত হয়েছে নিউইয়র্ক। সময়ের আগেই তুষার পাত দেখে হতবাক নিউইয়র্কবাসী। ব্রঙ্কস, ম্যানহাটান, এস্টোরিয়া, সানিসাইড, উডসাইড সহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ইঞ্চি বরফ জমে গেছে। শহরতলী এলাকায় কিংবা উপকূলের আরও কাছাকাছি তুষারের স্তর জমেছে ৪ থেকে ৬ ইঞ্চি। স্থানীয় সময় বুধবার দুপুর থেকে নিউইংল্যান্ডের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও তুষার ঝড় হয়। ম্যাসাচুসেটস ও কানেকটিকাটের বিভিন্ন স্থানে আবহাওয়া দপ্তর থেকে জরুরি সতর্কতা জারি করা হয়। রাস্ত-ঘাটে যান চলাচল কমেছে। তুষারের কারণে পিচ্ছিল রাস্তা-ঘাটে দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।
ডেস্ক: স্যান্ডির আঘাত কাটতে না কাটতেই নিউ ইয়র্কে উত্তর-পূর্ব থেকে প্রচণ্ড গতির একটি ঝড় আঘাত করছে। এর ফলে সেখানকার তাপমাত্রা চলে গিয়েছে হিমাঙ্কে। ঘন তুষারঝড়ে ঢেকে যাচ্ছে জনপদ। এ অবস্থায় নিউ ইয়র্ক মেট্রোপলিটান এলাকায় বহির্গামী ও অন্তর্গামী কমপক্ষে ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ওই ঝড়ে তুষারপাত হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্জি সহ বিভিন্ন এলাকায়। এতে অনেক এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্যান্ডির আঘাতে দুর্বল হয়ে যাওয়া গাছপালা ঢাকা পড়ছে বরফে। উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ের কারণে ব্রুকলিনে বসবাসকারীরা পড়েছেন মহা সঙ্কটে। তবে নিউ ইয়র্কের রেল চলাচল স্বাভাবিক ছিল।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests