স্যামসাং আনছে প্রযুক্তি চশমা
স্মার্টফোন, স্মার্টওয়াচের পর এবার স্মার্টগ্লাস বা বিশেষ ধরনের প্রযুক্তি চশমা তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।প্রযুক্তি চশমা তৈরির ক্ষেত্রে গুগলের পথই অনুসরণ করবে স্যামসাং কর্তৃপক্ষ। এর মধ্যেই বিশেষ প্রযুক্তি চশমা তৈরি করেছে গুগল, যা আগামী বছর নাগাদ বাজারে আসতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্মার্টগ্লাস তৈরির জন্য পেটেন্টে আবেদন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের স্মার্টগ্লাসে থাকবে স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সঙ্গে সিনক্রোনাইজ করার নানা প্রযুক্তি। এতে বিশেষ ধরনের হেডফোন সংযুক্ত থাকবে, যাতে সহজে স্মার্টফোনের মতো কল আদান-প্রদান করা যাবে। এ চশমার লেন্সে বিভিন্ন তথ্য জানা ও নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে। তবে স্মার্টগ্লাসে কোন ধরনের অ্যাপ্লিকেশন চালানো যাবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানায়নি স্যামসাং। এদিকে স্মার্টগ্লাস কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি প্রতিষ্ঠান। স্যামসাংয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ পণ্য সম্পর্কে আগেভাগে কিছু জানানো হবে না। তবে স্যামসাংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, স্মার্টফোনের পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনতে কাজ করছে স্যামসাং।প্রথম আলো
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার