হজরত শাহজালাল (রা) এর ৭০১তম পবিত্র উরস শরীফ এবার ফেসবুক লাইভষ্ট্রিমে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে: ইমাম কাজী কায়্যূম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনা পরস্থিতির দরুণ সিলেটের ওলীকূল শিরোমণি হজরত শাহজালালের (রা) এর ৭০১ তম দু’দিন ব্যাপী মহাপবিত্র উরস মোবারক যা আগামী ১১ ও ১২ই জুলাই সিলেটের দরগাহ শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য ছিল, তা দরগাহ উরস কমিটির সিদ্ধান্ত মোতাবেক চিরাচরিত উপায়ে সরে জমিনে না হওয়ার ঘোষণা এবং অন্য কোনভাবে ভার্চুয়ালী তা উদযাপনের কোন ব্যবস্থার কথা খবরে না আসার পরিপ্রেক্ষিতে বিশ্ব প্রবাসী সিলেটবাসীর পক্ষে মহা পবিত্র এই উরস শরীফটি আমেরিকার নিউইয়র্কস্থ মোহাম্মদী সেন্টারের আয়াজনে আগামী ১২ই জুলাই, ২০২০, রোববার নিউইয়র্ক সময় রাত ১১:০০ টায়, বাংলাদেশ সময় সোমবার সকাল ৯:০০ টায় Imam Qazi Qayyoom এই আইডি থেকে সরাসরি লাইভষ্ট্রিম করা হবে বলে মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম এক প্রজ্ঞাপনে অবহিত করেছেন।

উক্ত লাইভ অনুষ্ঠানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফের মাশায়েখগন উপস্থিত থাকবেন। আমেরিকায় আমাদের নতুন প্রজন্মের কারী ও না’তখানগন তাতে সুললিত কিরাত ও নাত পরিবেশন করবেন। ওলীকূল শিরোমণি বাবা শাহজালালের (রা) জীবনীর উপর আলোচনা ও মীলাদে মোস্তফা শেষে খোদায়ী গজব করোনাভাইরাস থেকে মুক্তি, এ ভাইরাসে নিহত শহীদদের দরজা বুলন্দি এবং যারা রোগগ্রস্থ তাদের শেফা এবং আমরা আমাদের সকল জায়েজ হাজতের জন্য বিশ্বেব্যাপী সিলেটবাসী ও বাবার আশেকানদের অংশগ্রহণে একই সাথে দোয়া-মোনাজাত করা হবে ইনশাল্লাহ! এতে সকলকে অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে। যেকোন অনুসন্ধানের জন্য 1-718-496-9377 এই ফোন নাম্বারে অথবা [email protected] এই মেইলে যোগাযোগ করা যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি