হজের পর মুসলিম জাহানের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু

ইউএসএনিউজ ডেস্ক: আজ বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। চারদিন বিরতি দিয়ে আবার ২৮ জানুয়ারি দ্বিতীয় দফা শুরু হওয়ার কথা রয়েছে। ৩০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার তাবলিগি সম্মেলন শেষ হবে।হজের পর মুসলিম জাহানের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশ। প্রথমবারের মতো এবার দুই পর্বে ইজতেমা হচ্ছে।যাতায়াত ও যানজটের দুর্ভোগ কমাতে এবং মুসলি্লদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে বিশ্ব ইজতেমায় আসা দু\’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন পুলিশ। দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অন্যজনের গাড়িচাপায় মৃত্যু হয়।মুসলি্লদের ঢল :বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সব প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। কয়েক দিন ধরেই তুরাগ নদীর তীরে সমবেত হতে শুরু করেছেন দেশি-বিদেশি মুসলি্লরা। গতকাল বৃহস্পতিবার ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, দেশ-বিদেশের মুসলি্লদের ঢল। এবার দুই পর্বে অনুষ্ঠিত ইজতেমায় প্রথম পর্বে অংশ নেবেন বিদেশি মুসলি্লরা। ২০ থেকে ২৫ হাজার বিদেশি মেহমান অংশ নিতে পারেন। এর জন্য মাঠের উত্তর-পশ্চিম কোনায় বিশেষ ক্যাম্পে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্যাস ও টেলিফোনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। ইতিমধ্যেই এশিয়া ও ইউরোপের কয়েক হাজার মেহমান এসে পেঁৗছেছেন। প্রথম দিন আজ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসলি্লদের স্রোত এখন তাই টঙ্গীমুখী। ট্রেন, বাস, ট্রাক ও নৌকাসহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি হেঁটেও লাখ লাখ মুসলি্ল ইজতেমার মাঠে যোগ দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসলি্লদের আগমন অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মুসলি্ল ইজতেমায় যোগ দিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি