Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হত্যার দুই বছর : ওসামাকে ধরার নেপথ্য কাহিনি নিয়ে প্রামাণ্যচিত্র

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:28 PM

ওসামা বিন লাদেন                                            ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিআইয়ের একদল নারী বিশেষজ্ঞ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই নারী সদস্যদের নিয়ে এইচবিও একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে। আল-কায়েদার শীর্ষ নেতাকে ধরার নেপথ্য কাহিনি নিয়ে তৈরি ম্যানহান্ট নামের এই প্রামাণ্যচিত্রটি গত বুধবার রাত থেকে সম্প্রচার শুরু হয়েছে। চলবে পুরো মে মাস। ২০১১ সালের ২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনী কমান্ডো অভিযান চালিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যার দুই বছর পূর্তি উপলক্ষে এই প্রামাণ্যচিত্র তৈরি ও সম্প্রচার করা হচ্ছে। প্রামাণ্যচিত্রে সিআইয়ের চারজন নারী অভিযানের বর্ণনা দেন। এঁরা হলেন প্রেসিডেন্ট ওবামাকে গোয়েন্দা অভিযান সম্পর্কে নিয়মিত জানানো সুসান হ্যাসলার, বিন লাদেনের অবস্থান শনাক্তকারী সিনডে স্টোরার, আবু মুসাব জারকাবির ওপর নজরদারি করা নাডা ব্যাকোস ও জেনিফার ম্যাথিউস। তাঁরা বিন লাদেনকে ধরতে মার্কিন বিশেষ অভিযান নিয়ে নিজেদের হতাশা, ত্রুটি ও সর্বোপরি আনন্দের কথা প্রামাণ্যচিত্রে তুলে ধরছেন। ম্যানহান্ট-এর পরিচালক ও সাংবাদিক গ্রেগ বার্কার বলেন, ‘অভিযানের রাতে আমার একটা কথাই মনে হয়েছে, কেবল অভিযান ছাড়াও এখানে আরও গভীর, অজানা গল্প রয়েছে।’ তিনি বলেন, ‘এটা একটা গোয়েন্দা গল্প, যা গোপনে সরকারকে অ্যাবোটাবাদের অভিযানের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’ বার্কার বলেন, ‘আল-কায়েদার বিরুদ্ধে দীর্ঘ অভিযান নিয়ে সিআইয়ের ভেতরের সত্যিকারের গল্প আসলে জনগণের কাছে যেমন সন্তোষজনক নয়, তেমনি সরকারের ভেতরেও নয়।’ বিন লাদেনের অনুসারী জর্ডানের জারকাবি ইরাকে শিয়া-সুিন্নদের মধ্যে সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে সেখানে হত্যাযজ্ঞ শুরু করেন। তাঁর এই অপরাধের ঘোরবিরোধী ছিলেন বিন লাদেনও। তাঁর অসন্তোষের কথা জারকাবিকে জানিয়ে দিতে হাসান গুল নামের একজন গুপ্তচরকে ইরাকে পাঠায় আল-কায়েদা। কিন্তু গুল যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়েন। তাঁর সূত্র ধরেই অ্যাবোটাবাদে বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইএ। ওয়াশিংটন পোস্ট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV