Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন বিক্ষোভকারীদের, এক যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: June 1, 2019 | 7:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হন্ডুরাসে মার্কিন দূতাবাসের প্রবেশ দরজায় আগুন ধরিয়ে দিছে বিক্ষোভকারী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দেশটির সরকারি বেশ কিছু খাত সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় মুখোশ পরিহিত কিছু বিক্ষোভকারী মার্কিন দূতাবাস ভবনের প্রবেশ দরজায় আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও কূটনৈতিক মিশনের দরজা পুড়ে গেছে। তবে মূল ভবনের বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
হন্ডুরাসের স্বাস্থ্য ও শিক্ষা খাত বেসরকারিকরণে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির হাজার হাজার চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায় বিক্ষোভ করছেন। তারা সরকারের এই পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আসছে।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে হন্ডুরানদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র জাইর মেজা স্থানীয় গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।পরে সন্দেহভাজন ওই তরুণের আত্মীয়স্বজনরা বিক্ষোভকারীদের সঙ্গে নিয়ে দেশটির পুলিশের প্রধান কার্যালয়ে যান। ওই তরুণের মুক্তির দাবিতে তারা সেখানে স্লোগান দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV