হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র ওয়াশিংটন ডিসিতে স্টাডি ট্যুর ৬ই আগষ্ট
নিউইয়র্ক : বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর এক সভা গত ৫ই মে রবিবার জ্যাকসন হাইটস্ এর একটি রেষ্টুরেন্টে এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল বার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক জায়েদুল মোহিত খান। সভায় বক্তব্য রাখেন মুজাহিদ আনসারী, মো: সাদেক মিয়া, মো: আলমগীর মিয়া, মো: ফরিদ উদ্দিন, আবু সাঈদ চৌধুরী কুঠি, প্রফেসার আব্দুর রহমান, নাজিম উদ্দিন, মিয়া মো: আছকির, আব্দুল ওয়াহেদ, শিমুল হাসান, ফয়সল আমিন সুমন, বিষ্ণুপদ সরকার, আব্দুল গাফ্ফার, ফয়সল আহমেদ, আব্দুল আজিজ। সভায় আগামী ৬ই আগষ্ট রবিবার এসোসিয়েশনের বার্ষিক স্টাডি ট্যুর ওয়াশিংটন ডিসিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। স্টাডি ট্যুরকে সফল করার লক্ষ্যে প্রফেসর মো: আব্দুর রহমানকে আহবায়ক ও বিষ্ণুপদ সরকারকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। উক্ত স্টাডি ট্যুরে এসোসিয়েশনের সকল সদস্য/সদস্যাদেরকে স্বপরিবারে অংশ গ্রহন করার জন্য আহবান জানানো হয়। অংশগ্রহনে ইচ্ছুক সকল সদস্যদেরকে আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: প্রফেসর মো: আব্দুর রহমান- মোবাইল: ৯১৭-৩৭৯-২২০৪, বিষ্ণুপদ সরকার- মোবাইল: ৬৪৬-৫২৫-২৩১১।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি